hridoykhaani khole- poem bengali
তবুও দেবো না তোমায় হৃদয়খানি খুলে
তারিকুল ইসলাম লিমন
পূর্ণিমা প্রদীপ দুচোখে জ্বেলে
কষ্ট চেপে বুকের আড়ালে,
বলবে তুমি নানান ছলে;
তবুও দেবো না তোমায় হৃদয়খানি খুলে।
জানি। ভাসবে নয়ন জলে;
তবুও দেবো না তোমায় হৃদয়খানি খুলে।
নিভৃতে যপিতে ব্যথা, কাঁপিবে সরলতা
থাকুক না হৃদয়ে নামটি গাঁথা,
তবুও দেবো না তোমায় সত্য বলে
শুধু জানবে গাছের সবুজ পাতা।
আবার হারাবে তুমি অজানা ভুলে;
তবুও দেবো না তোমায় হৃদয়খানি খুলে।
তিমির হননে মেতে উঠবে তোমার আঁখি,
কেটে যাবে রাত, গাইবে ভোরের পাখি।
আবার হারাবে তুমি অজানা ভুলে;
তবুও দেবো না তোমায় হৃদয়খানি খুলে।



0 Comments