Prethibe bengali poem
পৃথিবী
মুহাম্মদ রাইসুল ইসলাম,,
অনন্তকাল ধরে পৃথিবীর এই পথ ধরে,
তোমার দেওয়া অবহেলার বেদনা-
বহু যত্নে বুকে নিয়ে হাটি।
অকাল বার্ধক্যে ছুঁয়েছে স্বপ্নের দিন।
বুকের মধ্যে একটা সমুদ্র টের পাই,
যার লোনাজলের ঢেউ-
আছড়ে পড়ে দৃষ্টির সৈকতে!
পৃথিবীর এই দিনগুলো বড্ড অবেলা
আমি মৃত্যুর সামনে দাঁড়িয়ে আছি,
তোমার মালা তখনো গাঁথা শেষ হয়নি।
Please- Follow & Share
world books collect
![]() |
| join us on- telegram |



0 Comments