facebook twitter tumblr instagram linkedin
  • Home
  • Features
    • Multi DropDown
      • DropDown 1
      • DropDown 2
      • DropDown 3
    • ShortCodes
    • Sitemap
    • Error Page
  • Learn Blogging
  • Documentation
    • Web Documentation
    • Video Documentation
  • Download This Template

Faa Aaltu

 Test



 



জুবায়ের দুখু 


অন্ধের অন্তবাস,, 
❑
ধুলোমাখা জীবন...
কষ্টের পাণ্ডুলিপি পড়তে পড়তে
নিস্তেজ হয়ে পড়ল।

অল-কোলাহল ঘর
বাতি নেই অন্ধকার 
শিয়রে পড়ে থাকা অসমাপ্ত পাণ্ডুলিপি 
পড়বার দৃষ্টি নেই লোকটার।

নারী কেলিত রাত
❑
সন্ধ্যার আগে দিন ফুরিয়ে যায়...
মাছেরা ঘুমিয়ে পড়ে জলবিছানায়।

সুগন্ধ বনোফুল জেগে ওঠে— রাত

মনের অন্তবাস খুলে দেয় 
প্রিয়তমার শরীর—
কাম আর বুনোফুলের গন্ধে কাটে রাত্রি যাপন 
প্রিয়তমার ঠোঁট গিলে খায় রাত্রির কহন— 
সকালের প্রতিক্ষায়। 

তোমাকে উৎসর্গে 
❑
যে কবিতাটি আজ লেখা হবে— তোমাকে উৎসর্গে
তার আগেই মৃত হলো লেখক!

তোমাকে উৎসর্গনামা লেখার কাগজটি পড়ে নেই 
গায়ে মুড়িয়ে শুয়ে আছে লেখক— কবরে।

আত্মীয় 
❑
কাগজে আঁকানো একটি বিড়ালের ছবি 
তুমি দেখলে হাসবে— খিলখিল

অথচ— বিড়ালটি মায়ের আত্মা নিংড়ানো আত্মীয় 
সে দৃশ্য দেখলে, তুমিও থ-মেরে যেতে।

পর্যাবেক্ষণ 
❑
এক লোক পথ হাঁটছে 
— হাঁটছে পথের পর পথ।

কোথায় শেষ পথ? জানা নেই...
তবু হাঁটছে পথ ধরেই হাঁটছে!

অবশেষে— লোকটা থেমে যায়
তার...
জীবন ফুরিয়ে যায়— পথ ফুরায় না।

বর্ষালি পদ্ম 
❑
বর্ষার পুকুরে ভাসে পদ্ম 
সকালে— সতেজ পাঁপড়ি ছড়িয়ে দেয়।

বর্ষার পুকুরে ভাসে পদ্ম 
দুপুরে খাঁ-খাঁ রোদে আসে মৃত্যুর মন্দা।

বর্ষার পুকুরে ভাসে পদ্ম 
বিকেলে ক্লান্ত রোদে— পদ্ম মুখরিত সন্ধ্যা। 

তোমার ছবির সামনে 
❑
খাঁ-খাঁ শূন্য বাড়ি— লোকালয়হীন!
কেবল আমাকে কুঁকড়ে মারে সঙ্গীহীন!

কখনো কখনো ধূসর আকাশ নেমে আসে— চোখে 
তখন তোমার ছবির সামনে গিয়ে দাঁড়াই
প্রশ্ন করি হাউ আর ইউ?

মা'ই প্রথম প্রেমিকা
❑
আমার মা আমার প্রথম প্রেমিকা— শুনার পর
লোকগুলো হাসলো 
আমি ভাবলাম লোক গুলোর মাথা ঠিক নেই...।

অথচ— লোকগুলো বলল 
আমরা জন্মের পর মাকে কখনো দেখি— নেই...।

তার দৃশ্য 
❑
জলে রাজহাঁস 
অথচ— ডাঙ্গাতে তার বসবাস

কি অপরূপ দৃশ্য তার...
দেখলে— শরীর উষ্ণতায় ভরে ওঠে।
 
কামতৃষ্ণায় বাড়ি ফিরি রাজহাঁস ন্যায় 
তার দৃশ্য দেখতে, দিন শেষে...

প্রেমিকার কবর বাড়ি
❑
এ বাড়ি ছেড়ে চলে যাচ্ছো... যাও

দুপুর গড়ালে পাকা রোদ উঠবে 
সন্ধ্যা আগালে হিংস্র পশুর ডাক
তারপর— তুমিই জানো অন্ধকারে আচ্ছন্ন অই ঘর

আমাকে ছাড়া অই বাড়িতে থাকতে পারবে একা?
join us on- telegram



 

ফুলের অসুখ,, 

খায়রুল আলম রাজু,,

অনেক দিন আগের কথা। পাহাড়ের ঢালে একটি বাগান ছিল৷ ফুল বাগান। জবা, গোলাপ, সূর্যমুখি, গাঁদা , গন্ধরাজ সহ নানান ফুল। বাগানের পাশেই ঝরনা। স্বচ্ছ পানি। ছলাত ছলাত শব্দ। কী দারুণ!  ফুলগাছগুলো সারি সারি। একটি দু'টি নয়। এক শতাধিক। বাগানে প্রজাপতির ওড়াউড়ি- লাল, নীল, হলুদ কমলা ও সবুজ রঙের। একটি ফুলগাছ একটি পরিবার। পাশের গাছটি প্রতিবেশী। সবাই মিলে একটি গ্রাম- ফুল গ্রাম। ভোরের আলোয় জেগে ওঠে পাখিরা। পাপড়ি মেলে  ফুলগুলো। সুবাসিত হয় চারপাশ। কিন্তু আজ কেউ  জাগেনি- ডালিয়া, গাঁদা, গোলাপ, জবা কেউ জেগে ওঠেনি। টুনটুনি বলল, 'কি গো গোলাপ বুবু, সকাল হলো সেই কবে! উঠবে না?'

শালিক বলে উঠল, 'গোলাপ বুবু শরীর খারাপ?' 

-না গো সই, শরীর ভালো। মনটা খারাপ। মেয়েটি অসুস্থ। এভাবে চললে আমিও অসুস্থ হয়ে পড়বো। 

সবুজ টিয়া বলল, বুবু, গোলাপ  মেয়ের কী হয়েছে? কাল তো কী সুন্দর ফুঁটেছিল! বাতাসে দোল খাচ্ছিল, নেঁচেছিল।

-আর বলিস নে বোন, ওই দেখ গাঁদাছানাও অসুস্থ। জবাটিও। ডালিয়ার মেয়ে। গন্ধরাজের খোকা। সবার অসুখ! 

-তাইতো, এজন্যই বুঝি আজ কেউ জাগেনি? ভারি আশ্চর্য! এক সাথে সবার অসুখ!

-হ্যাঁ রে বোন, এক সাথে সব্বার অসুখ। ফুলের অসুখ। গাছের অসুখ। বিষয়টি নিয়ে পাখিরা চিন্তিত। শালিক। টিয়ে। বক। টুনটুনি। 

-কারণটা কি? হঠাৎ সবার অসুস্থ হওয়ার কথা নয়! টুই ছানা চোখ কুঁচকে ডাকে, সূর্য ভাই, ও সূর্য ভাই।

-কী রে টুই? কেমন আছিস? সাতসকালে ডাকছিস কেনো? মিষ্টি রোদ চাই, তাই না? 

-না গো, রোদ চাই নে, সমাধান চাই। দেখো না ফুলের অসুখ। ফুলগ্রামের সব ফুলেরা অসুস্থ।

-ওমা, সে কী অবাক কান্ড! 

-শুনো তবে অসুখের কারণ। দেখোনি আজকাল এখানে মানুষজন বনভোজনে আসছে। খাবার খাচ্ছে। পলিথিন, আইসক্রিমের পলি, এটা সেটা ফেলছে। এখানে-সেখানে। এতে দূষিত হয় মাটি, বাতাস, পরিবেশ। ফেলে যাওয়া খাবার পঁচে গন্ধ ছড়ায়। তাইতো ফুলেরা অসুস্থ। পাখিরা বলল, এর সমাধান কী? ফুলেরা সুস্থ হবে না। আগের মতো ফোটবে না?  সুভাস ছড়াবে না? 

-ফুটবে গো ফুটবে, ঘ্রাণও  ছড়াবে।বলছি শুনো, বাগানের নোংরা পলি, পঁচা খাবার পরিষ্কার করতে হবে। এজন্য কাক পাখিদের সাহায্য নিতে পারো। শহরের ডাস্টবিনে ময়লা থাকে। কাকপাখিরাই তো ওসব খেয়ে খেয়ে পরিষ্কার করে। তা না হলে মানুষও অসুস্থ হতো। ফুলের মতো। 

সূর্যের কথা মতো কাকপাখিদের ডাকা হলো। পুরো বাগান পরিষ্কার হলো। গাছগুলো স্বস্তির নিঃশ্বাস ফেলল। পরদিনও সকাল হলো। পাখিরা জাগলো। ফুলে ফুলে ভরে উঠলো বাগানটা।আনন্দে উড়ছিল রঙবেরঙে প্রজাপতি। বাতাসে দোলছিল গোলাপ মেয়ে, গাঁদাছানা, লাল জবা।ডালিয়ার মেয়ে, গন্ধরাজের খোকা। 

-সূর্য ভাই ডাকছে, ও ফুলেরা, পাখিরা শোনো সবে, বনভোজনে যারাই আসে সবার উচিত যেখানে-সেখানে, এটা সেটা না ফেলা। অতিরিক্ত খাবার নষ্ট না করা। কিন্তু মানুষ আমাদের কথা শুনে না, বোঝে না। তাই আমাদের কাজ, আমাদেরই করতে হবে। সন্ধ্যা ঘনিয়ে এলো। আসি গো। সবাই ভালো থেকো। টা টা...। 

join us on- telegram



 

কুমির ও শেয়াল,,

কুমির ও শেয়াল,,

আশিকুর রাহমান ইমাদ,,


শেয়ালের দিকে তাকিয়ে কুমির ভাবছিল, মানুষজন বলে শেয়াল খুব চালাক আর কুমির বোকা। মানুষের সব গল্পে শেয়াল চালাকি করে কুমিরকে ঠকায়। মানুষগুলো কি বোকা! আখের গোড়ার শেষটুকু চিবুতে চিবুতে শেয়াল এলো কুমিরের কাছে। কুমির ভায়া, বহুদিন চিড়িয়াখানার কোনো খবর পাই না। তোমার সাথে কোনো যোগাযোগ আছে?

না রে ভায়া, করোনাভাইরাসের ভয়ে সব বন্ধ। কয়েকদিন ধরে ফোন করতে পারছি না বলে চিড়িয়াখানার কোনো খোঁজখবরও নিতে পারছি না।

কুমির বললো, আমারও একই অবস্থা। শহরে যেতে পারছি না বলে কাউকে ফোন করতে পারছি না। আমার ভাই-বোনরা সব নানা জায়গায় থাকে, কেউ থাকে ভাওয়াল গড়ে, কেউ টাঙ্গাইলের মধুপুর জঙ্গলে। কারো সাথে যোগাযোগ নেই।

আচ্ছা শেয়াল পণ্ডিত, এই যে মানুষজন তোমাকে আর আমাকে নিয়ে গল্প বানায়, সেগুলো তোমার কাছে কেমন লাগে?

আমার তো ভালোই লাগে, গল্পে তুমি কত বোকা আর আমি কত বুদ্ধিমান! তোমার নিশ্চয়ই রাগ লাগে?

না গো পণ্ডিত, না। আমার মোটেও রাগ লাগে না। ছেলেমেয়েরা এসব গল্প পড়ে মজা পায়, তাতেই আমি খুশি।

কিন্তু এখন নাকি আর কেউ শেয়াল-কুমিরের গল্প পড়ে না!

তাই নাকি? তোমাকে কে বলল?

আমার যে ফুফাতো ভাই থাকে গাজীপুর জাতীয় উদ্যানে, গত মাসে সে বলেছিল, ছোট বাচ্চারা এখন আর শেয়াল-কুমিরের গল্প পড়ে না। ওরা নাকি সবাই ডাইনোসরের গল্প পড়ে, ডাইনোসরের কার্টুন দেখে, ডাইনোসরের সিনেমা দেখে।

তাই নাকি? এ খবর তো জানতাম না!

আর বলো না কুমির ভায়া, আমার ভাই এ খবর দিতে গিয়ে প্রায় কেঁদে ফেলেছিল। অবশ্য আমারও খুব মন খারাপ হয়েছিল। বাঘ, শেয়াল, কুমির, বানরকে নিয়ে সন্ধ্যার পর গ্রামের বাড়িতে বাড়িতে দাদি-নানিরা কত গল্প শোনাতো ছোট ছেলেমেয়েদের। সেইসব গল্প শুনে ছোটরা কতো আমোদ পেতো। এখন আর কেউ নাকি গল্প শোনায় না, সবাই টিভিতে নইলে মোবাইলে আর নাহলে কম্পিউটারে সিনেমা দেখে, গেমস খেলে। আর কী কী সব করে!

এতো খুব চিন্তার কথা বললে পণ্ডিত। তা তুমি এক কাজ কর না, যেভাবেই হোক, আমার মোবাইলে কিছু টাকা রিচার্জের ব্যবস্থা কর। তারপর চল দুজন মিলে দেখি, কী সিনেমা ছোটরা দেখে আজকাল। শেয়াল বহু কষ্টে এক বানরের হাতে-পায়ে ধরে মোবাইলে টাকা রিচার্জের ব্যবস্থা করল। তারপর কুমির আর শেয়াল একে একে ফোন করল চিড়িয়াখানায়, গাজীপুর জাতীয় উদ্যান, মধুপুর জঙ্গলসহ দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আত্মীয়-স্বজনের কাছে। তারপর দুজন মিলে দেখতে বসল ডাইনোসরের সিনেমা আর কার্টুন। কুমির আর শেয়াল মিলে অনেক কার্টুন, অনেক সিনেমা দেখল। সেগুলোর নাম আমার জানা নেই।

পরদিন সকালে কুমির বলল, পণ্ডিত, সিনেমা তো অনেক দেখলাম। কিন্তু ডাইনোসররা পৃথিবী থেকে কোথায় হারিয়ে গেল সেটা তো জানা দরকার। সেটা কোথায় জানতে পারব?

শেয়াল বললো, শোন কুমির, শহরে একটা পাঠাগার আছে, সেখানে নিশ্চয়ই ডাইনোসরদের নিয়ে বইপত্র পাওয়া যাবে। বই না পড়ে তো কোনোকিছু জানা যাবে না। আমি গিয়ে কিছু বইপত্র নিয়ে আসি।

কুমির বললো, তাহলে তাই করো। সেদিন বিকেলে শেয়াল গেল শহরে। শহরের এক প্রান্তে পাড়ায় একটা পাঠাগার ছিল। ওই পাঠাগারের ছেলেমেয়েদের সাথে শেয়ালের ছিল খুব ভাব। ওরা শেয়ালকে অনেকগুলো বই দিল ডাইনোসর বিষয়ে। এক সপ্তাহ পরে বই ফেরত দেওয়ার কথা বলে শেয়াল বই নিয়ে ফিরে গেল জঙ্গলে, তুলে দিল কুমিরের হাতে। কুমির কী কী বই পড়েছে সেসব বইয়ের নাম আমার জানা নেই।

বইটই পড়ে কুমির তো অবাক। আরে এ যে দেখি দারুণ খবর। পরদিন সকালেই ফোন করল শেয়ালকে। শিয়াল পণ্ডিত, তাড়াতাড়ি চলে আসো।

শেয়াল বললো, কী ব্যাপার, কোনো সমস্যা?

আরে না, দারুণ এক খবর পেয়েছি। তুমি এলে তবে বলব। 

পড়িমরি করে শেয়াল হাজির হলো কুমিরের ডেরায়।

কী খবর বলো তো কুমির ভায়া।

তুমি চিন্তাও করতে পারবে না কী দারুণ খবর পেয়েছি বই পড়ে।

আহা, বলোই না খবরটা।

তুমি তো পণ্ডিত মানুষ, তুমি আন্দাজ কর তো কী খবর হতে পারে?

আমি কীভাবে আন্দাজ করব!

শোনো পণ্ডিত, আমরা নাকি ডাইনোসরের কাজিন, মানে মামাত-ফুফাত ভাই। তাই নাকি?

তাহলে আর বলছি কী!

সব খুলে বলো তো কুমির ভায়া।

ডাইনোসর মানে কী জানো? ডাইনোসর মানে হলো ভয়ংকর টিকিটিকি!

কী বললে, টিকটিকি? টিকটিকি? শেয়াল হি হি করে হাসতে হাসতে বলল।

আহ, আগেই এতো হেসো না। আগে শোনো ভালো করে কথাটা। ডেনিওস অর্থ ভয়ংকর, আর সেরিওস অর্থ টিকটিকি। এইভাবে ডাইনোসর মানে হলো ভয়ংকর টিকটিকি। এ নাম মানুষের দেওয়া। ডাইনোসররা তো আর নিজেরা নিজেদের নাম দিতে পারেনি। যেমন আমরা যে কুমির, এটাও মানুষের দেওয়া, তোমরা যে শেয়াল এ নামও মানুষের দেওয়া। যাই হোক, শোনো। ডাইনোসররা বাস করত প্রায় ২৩ কোটি বছর আগে। ওরা টিকে ছিল প্রায় ১৬ কোটি বছর। সবচেয়ে বড় আকারের ডাইনোসরেরা ১৯০ ফুট (৫৮ মিটার) পর্যন্ত লম্বা এবং ৩০ ফুট ৪ ইঞ্চি (৯.২৫ মিটার) পর্যন্ত উঁচু হতো। কিন্তু সব ডাইনোসরই বড় আকরের ছিল- এমন নয়।

তাহলে?

ছোট আকারের ডাইনোসরও ছিল, এই এতটুকু, মাত্র ২০ ইঞ্চি (৫০ সেন্টিমিটার)।

তাই নাকি?

তাহলে আর বলছি কি। আর শোনো, সে আমলে আমাদের পূর্বসূরী কুমিরেরা ছিল ইয়া বড় বড়। ওদের নাম ছিল ‘রাজানা’। ওরা লম্বায় ছিল ২৩ ফুট। আর ওজনে প্রায় হাজার কেজির কাছাকাছি। এই বিরাট বিরাট কুমিররা ‘রাজত্ব’ করত আজ থেকে প্রায় ১৭ কোটি বছর আগে, জুরাসিক যুগে। কুমির আর ডাইনোসরের যুদ্ধও হতো।

শেয়াল বললো, ওরে বাবা। তো সেই যুদ্ধে কে জিততো? নিশ্চয়ই ডাইনোসর? আরে না, কুমিররা ছিল শিকারি প্রাণী, তারা ডাইনোসর ধরে ধরে খেতো। কুমিরদের কাছে ডাইনোসররা হেরে যেতো।

বলছো কী এসব!

আরে শুধু কী এই! বিজ্ঞানীদের ধারণা, কুমির আর ডাইনোসরেরা একই পূর্বসূরী থেকে বিবর্তিত হয়েছে। এই যে আকাশে পাখি উড়তে দেখো, সেগুলোও ডাইনোসরের আত্মীয়-স্বজন। কিন্তু শুধু পাখিরাই নয়, এই যে টিকটিকি, গিরগিটি এরাও সবাই ডাইনোসরদের আত্মীয়-স্বজন।

কুমিরের কথা শুনতে শুনতে বিস্ময়ে শেয়ালের চোখ গোল গোল হয়ে গেল। বললো, ওরে বাবা, এসব কথা তো জানতাম না!

আরে, আমিই কী জানতাম এসব কথা। বই পড়তে গিয়েই তো জানতে পারলাম। পণ্ডিত, আমরা ডাইনোসরের ভাই, এটা জানার পর থেকে তো আমার বুকটা গর্বে ভরে গেছে। তুমি এক কাজ করো। আগামী পরশুদিন বনের সব পশুপাখিকে ডাক, সবাইকে এসব বিষয় জানানো দরকার।

কুমিরের পরামর্শ শুনে শেয়াল চলে গেল বনের সব পশুপাখিকে খবর দিতে। আমরাও বনের পশুপাখিদের সভায় কী আলোচনা হয় সেটা জানার অপেক্ষায় রইলাম।

join us on- telegram




নেহালের ঈদ আনন্দ,,

    সুবর্না আক্তার,, 


দুইদিন পর কোরবানির ঈদ। গত বছরের থেকে এই ২০২০ সালের ঈদটা অন্যরকম। কেননা করোনার সর্বগ্রাসী থাবা বিশ্বের প্রতিটি আনন্দকে মাটি করে দিচ্ছে। তারপরও সবাই সুস্থ থাকার, আনন্দে থাকার চেষ্টা করে যাচ্ছে। নেহালের বাবা মায়ের মন খারাপ ছেলেকে এবার ঈদেও নতুন কাপড় কিনে দিতে পারেনি। কয়েক মাস ধরে টিভিতে কোভিড-১৯ নিয়ে অনেক খবর হচ্ছে। অনেক মানুষ মারা যাচ্ছে এই রোগে। তাই নেহাল প্রায়ই ওর দাদুর কাছে এর সম্পর্কে জানতে চায়। তাছাড়া নেহাল ৫ম শ্রেণির মেধাবী ছাত্র। এই পরিস্থিতিতে তারও মন খারাপ। গত রোযার ঈদে মা-বাবা তাকে নতুন জামা কিনে দেয়নি, এই ঈদেও নতুন জামা দেবে না বলেছে। আবার দুইদিন পর কোরবানির ঈদ। তাই আজ সে তার দাদুকে বলে,

-দাদু, কোভিড-১৯ কী?

-এটা একটি ছোঁয়াচে রোগ।

-ওহহো। তুমি বলতে চাচ্ছ যে, চিকেন পক্স যেমন ছোঁয়াচে, এটাও তেমনি ছোঁয়াছে রোগ?'

-ঠিক ধরেছো। চীনের উহান প্রদেশ থেকে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। যা সাপের মাধ্যমে মানুষের শরীরে ছড়িয়ে পড়েছে।

-দাদু, চীন দেশ তো অনেক দুরে। আমাদের এদেশে এ রোগ হলো কিভাবে?

-এ রোগ যেহেতু ছোঁয়াচে সেহেতু সেদেশে অনেক বাঙ্গালি থাকে। তাদের কেউ কেউ বাংলাদেশে চলে আসে আর তাদের মাধ্যমে এ রোগ আমাদের দেশে ছড়িয়ে পড়েছে।

-কী সাংঘাতিক! 

-হ্যা, খুব খারাপ রোগ এই কোভিড-১৯।

-দাদু, কিভাবে এই রোগ ছড়ালো? 

-এই রোগ একটি ছোঁঁয়াচে রোগ। তাই আক্রান্ত ব্যক্তিকে ছুলেই বা তার হাঁচি, কাঁশির মাধ্যমে এ রোগ ছড়িয়ে পড়েছে। 

-মানে, একজন সুস্থ মানুষ ঐ রোগীর কাছে যেতে পারবে না। 

-ঠিক ধরেছো। এই রোগ হলে গলাব্যথা, জ্বর, সর্দিকাশি ও পাতলা পায়খানাও হয়। অনেক সময় গলার স্বরও ভেঙ্গে যায়। রোগী কথাও বলতে পারে না। যাদের হার্টের সমস্যা আছে, বয়স্ক ব্যাক্তি- এদের এ রোগ হলে বাঁচানো কঠিন হয়ে পড়ে।'

-কী ভয়ানোক রোগ? নেহাল হা-করে দাদুর কাছে এসব কথা শোনে।

-হ্যা। তাই ইউনেস্কো সবাইকে ঘরে থাকার পরামর্শ দিয়েছে। আর ঘরে থেকে আনন্দ করার কথা বলেছে। আর ঈদের আনন্দও ঘরে থেকে করতে বলেছে। ঘরের বাইরে বেরোলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে বলেছে। 

-তাহলে তো দাদু, আমরা কোথাও ঘুরতে যেতে পারব না?

-হ্যাঁ। আমরা এবার বাড়িতে বসে ঈদ করব। তাই, তুমি ঈদের জামা কেনা হয়নি বলে মন খারাপ করবে না।

-আচ্ছা দাদু, আমরা এবার বাড়িতে বসে ঈদের আনন্দ করব।

-অনেক রোগী বেড়েছে তাই মার্কেটেও যাওয়া যাবে না।

-তাই তো। মার্কেটও তো করা যাবে না!

-কী করা যায়, তুমি বলো তো, দাদু ভাই? তোমার তো অনেক বুদ্ধি! 

-আমি একটা সমাধান পেয়েছি?

-কী সমাধান, দাদু ভাই?

-দাঁড়াও, মাকে ডাকি। মা মা, এদিকে আসো তো?

-কি রে খোকা, ডাকছিস কেনো?  হাতে অনেক কাজ আছে। তাড়াতাড়ি বল?

-মা, এবার ঈদে আমরা নতুন জামা কিনব না।

-কেনো কিনবে না?

-করোনার জন্য আমরা কোথাও যেতে পারব না। তাই নতুন জামাও কিনব না।

-তাহলে ঈদের দিন কী পরবে?  

-আমাদের গত বছরের ঈদের জামা আছে না?

-হ্যাঁ আছে তো।

-আমাদের ঐ জামা পরিস্কার করে ইস্ত্রি করে দেবে। আর আমরা ঈদের দিন ঐ পরিস্কার জামা পরে নামাযে যাব। 

মা আর দাদু ভাই অবাক হয়ে যায়।

-এই না হলো আমার দাদু ভাই?

-তাই তো দেখছি! বাবা, আপনার দাদুভাই তো অনেক বড় হয়ে গেছে। সবকিছু বোঝা শিখে গেছে?

-এই না হলো আমার ছেলে? সাবাস বেটা-  বলে বাবা নেহালকে কোলে নিয়ে আদর করল।

ঈদের দিন সকালে মায়ের হাতে পরিস্কার করা জামা পরে নেহাল ওর বাবা আর দাদুর সাথে ঈদের নামায পড়তে যায়। নামায পড়ে এসে মায়ের হাতের রান্না করা পায়েস খায়। সারাদিন বাবা আর দাদুর সাথে অনেক মজা করে। পরিস্কার জামাতেই নেহালের ঈদ আনন্দ কেটে যায়।

join us on- telegram




 

নোমানের  আত্মশুদ্ধি,,

আশিকুর রাহমান ইমাদ,,


অন্ধকার ঘরে শুয়ে আছে নোমান । আজকে

সারাদিন অনেক খাটনি গেছে, প্রচণ্ড ক্লান্ত,

কখন যে বিছানায় শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে

গেছে টেরও পায়নি। এখন ঘুম থেকে উঠতে ইচ্ছা

করছে না। রান্নাঘর থেকে মা ডাকলেন,

“নোমান, আর কত ঘুমাবি? আলসেমির একটা সীমা

থাকা দরকার! ওঠ এখন। আয় চা খা।“

মোবাইলে সময় দেখল নোমান। তারপর অনেক

কষ্টে নিজেকে টেনে উঠিয়ে অজু করতে গেলো।

মাগরিবের আজান দিয়েছে অনেকক্ষণ হয়েছে,

আর বেশী সময় নেই। নাহ, এতো দেরি করা ঠিক

হয় নি। বালতিতে হাত পা ডুবিয়ে ২ সেকেন্ডে

অজু করলো। তারপর তাড়াহুড়ো করে নামাজ শুরু

করলো।

“আল্লাহু আকবার!”

“আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন” … দুপুরে

কিছু খাইনি, ক্ষুধা লেগেছে।

“কুলহুওাল্লাহু আহাদ… “ আম্মু কি চায়ের সাথে

কিছু নাস্তা বানিয়েছে?

…

“সুবহানা রাব্বিয়াল আলা” … সেজদায় শুয়ে

থাকতে ইচ্ছা করছে…

হঠাৎ মাটি অসম্ভব জোরে কেঁপে উঠলো। সেজদা

থেকে উলটিয়ে পড়ে গেল নোমান। ব্যথায় কুঁকড়ে

গেল শরীর। মুখে কীসের যেন গুড়ো পড়ছে। উপরে তাকিয়ে দেখল, বাড়ির ছাদ ভেঙ্গে পড়ছে! ছুটে ও ঘর থেকে বেরুলো। বেরিয়ে যা দেখল তাতে ওর চোখ প্রায় কপালে উঠে যাওয়ার অবস্থা। ওর বাড়ি ঘর এলাকা কী করে যেন অদৃশ্য হয়ে গেছে। সেখানে আছে এক বিশাল ধবধবে সাদা মাঠ। সেই মাঠে দাঁড়িয়ে আছে পিপড়ার মতো পিলপিল করা মানুষ। যদিও নিজের চোখে দেখতে হবে ভাবেনি, এসব

দৃশ্যের বর্ণনা ও বইয়ে পড়েছে। তাই ব্যাপারটা

বুঝতে ওর দেরি হল না – সে চোখের সামনে

কেয়ামত দেখতে পাচ্ছে।

বুকটা ধক করে উঠলো। এখনই কি আমার হিসাব হবে? এতো তাড়াতাড়ি? কিছুই তো করার সময় পেলাম না। কত ভুল করেছি যেগুলোর ক্ষমা চাওয়া হয়নি। কত সময় নষ্ট করেছি, কত কিছু করতে পারতাম, করা হয় নি। নাহ, তবুও নোমান প্রতিদিন নামাজ পড়েছে। কেয়ামতের দিন সর্বপ্রথম হিসাব হবে নামাজের। নামাজ ঠিক তো সব ঠিক। হিসাব শুরু হয়ে গেছে। শীঘ্রই ওর পালা

“নোমান মাহমুদ।“

মানুষের ভিড় দুই ভাগ হয়ে ওকে যাবার রাস্তা

করে দিলো। ফেরেশতারা ওর খাতার হিসাব

করছে। ওর পাল্লা ভারি হয়ে আসছে! হায় হায়!

এতো গুনাহ করেছে ও বুঝতেই পারে নি। শেষে

ওকে স্বীকৃতি দেওয়া হল জাহান্নামের বাসিন্দা বলে! দুইজন ফেরেশতা ওর কপালের চুল ধরে টেনে নিয়ে যাচ্ছে। সবাই তাকিয়ে আছে ওর দিকে। এক অবিশ্বাস্য ভয়ংকর আগুনের দিকে ওকে নিয়ে যাওয়া হচ্ছে। এই আমার পরিণতি! এ কী করে সম্ভব, আমি তো নামাজ পড়েছি ! আমার নামাজ আমাকে বাঁচাচ্ছে না কেন? আমি যে এতো নামাজ পড়েছি সব বৃথা? আমার নামাজ… আমার নামাজ !

ফেরেশতা দুজন তাকে তুলে আগুনে নিক্ষেপ

করলো। ওর বুক ফেটে বের হল অমানবিক আর্তনাদ

– “ না !”

জাহান্নামের আগুনের দিকে পড়তে লাগলো নোমান।

হঠাৎ কে যেন ওর হাত ধরে ফেলল, টান দিয়ে

উপরে উঠালো তাকে।

স্বস্তিতে কেঁদে দিলো নোমান। “এই জঘন্য

পরিণতি থেকে আমাকে বাঁচালে, কে তুমি?”

“আমি তোমার নামাজ।“

“ওহ!” হঠাৎ রাগ হল নোমানের।

“এতো দেরি হল কেন তোমার? আমি তো প্রায়

জাহান্নামে পড়েই গিয়েছিলাম!”

“তুমি দেরি করতে না নামাজ পড়তে? শেষ সময়

পার হবার বিন্দুমাত্র আগে? তাই আমারও দেরি

হয়েছে তোমাকে বাঁচাতে, জাহান্নামে পড়ার

বিন্দুমাত্র আগে!”

চোখ খুলল নোমান। চোখে সবুজ দেখছে। বুঝতে

একটু সময় লাগলো যে এটা ওর জায়নামাজের

অংশ। সেজদা থেকে মাথা উঠালো সে।

আমি বেঁচে আছি!

আল্লাহু আকবার, আল্লাহু আকবার!

এশার আজান দিচ্ছে। ক্ষুধা টুধা ভুলে মসজিদের

দিকে দৌড় দিলো নোমান। এরপর আর কোনোদিন নামাজে দাড়াতে ওর দেরী করার চিন্তাও করবে না সে, এই প্রতিজ্ঞা করলো মনে মনে।

অতএব দুর্ভোগ সেসব নামাযীর, যারা তাদের

নামাজের ব্যাপারে অমনোযোগী। [সুরা আল-

মা’উন, ১০৭:৪-৫]

join us on- telegram




কেমন আছে স্কুলটা,,

          - জুয়েল আশরাফ,, 


সকাল নয়টা থেকে স্কুল শুরু। তাই স্কুলে পৌঁছানোর জন্য আটটা থেকেই তৈরি হয় সাফা। ঘড়ির কাঁটা আটের ঘরে ছুঁলেই স্কুলের জামা নিয়ে সাফা এগিয়ে আসে মায়ের কাছে। তাকে পরিয়ে দিতে হবেই। সাফাকে কিছুতেই মা-বাবা বোঝাতে পারেন না যে, বন্ধ রয়েছে স্কুল। 

     সাফা তেমন ভাবে এখনও হাঁটতে পারে না। কিন্তু স্কুলে যাওয়ার সময় হলেই তার বাড়তে থাকে অস্থিরতা। মাকে বারবার দরজা দেখিয়ে বোঝানোর চেষ্টা করে যে, এ বার স্কুলে নিয়ে যেতে হবে। মা নানা কথায় বোঝানোর চেষ্টা করেন যে, স্কুল বন্ধ। কিন্তু সাফাকে বোঝানো খুব সহজ কাজ নয়। উল্টো মাকেই বুঝিয়ে ব্যর্থ হয়ে চলে আসে বড় বোনের কাছে। তার বড় বোন মারুয়া স্কুলে পড়ে। বড়বোনকে সাথে নিয়ে যাবে স্কুলে। সে বড়বোনের কাছে এসে বলে, ইশকুলে যাব। আমাকে ইশকুলে নিয়ে চলো।

     মারুয়া বলল, 'স্কুল তো বন্ধ সাফামনি।'

     'ইশকুল বন্ধ হবে কেন? ইশকুলের কি অসুখ করেছে?'

     মারুয়া হাসে। বলে, 'না সাফামনি স্কুলের অসুখ করেনি।'

     সাফা চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, 'তাহলে কেমন আছে আমাদের ইশকুলটা?'

     আজকাল মারুয়ার মনেও এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে- স্কুলটা কেমন আছে? প্রায় তিন মাস হল, ঘরবন্দি তারা দুই বোন। কতদিন স্কুল দেখেনি। মারুয়া স্বপ্নেও ভাবেনি যে এমন একটা দিন আসতে চলেছে, যখন স্কুলে ফেরার আর বাস্তবের ক্লাসরুমে পড়ানোর জন্য তার এমন আকুল অপেক্ষা করতে হবে। কখনও ভাবতেও পারেনি লকডাউনের আগে যে স্কুলজীবনকে সে জানতো, চিনতো, তাকে কবে আবার ফিরে পাবে।

     ইদানিং অনলাইন ক্লাশ হচ্ছে। মা বলেন স্কুলটাকে 'ভার্চুয়ালি' চালাতে চেষ্টা করছে। মারুয়াদের স্কুলের স্যারেরা নতুন উদ্যমে নিজেদের গড়ে নিয়েছেন। দ্রুত শিখে নিয়েছেন কীভাবে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে অনলাইন ক্লাস চালাতে হয়, মেল, হোয়াটসএ্যাপের মাধ্যমে ওয়ার্কশিট, ছোট শিক্ষামূলক ভিডিয়ো বা প্রশ্নপত্র পাঠাতে হয়। ট্যাবলেটের সাহায্যে বিভিন্ন বিষয় শেখা ছাড়াও বাচ্চারা নানা রকম শিল্পকর্ম, গানবাজনার বিভিন্ন অনুষ্ঠান ইন্টারনেটে তুলে ধরছে, অভিভাবকরাও বাচ্চাদের নানা রকম আ্যাক্টিভিটি-র ভিডিয়ো বানিয়ে শিক্ষকদের কাছে পাঠাচ্ছেন। কিন্তু সমস্যা হলো, মারুয়া বেশিক্ষণ স্ক্রিনে তাকিয়ে থাকতে পারে না। চোখের পাতা কেমন লাফিয়ে ওঠে। মারুয়া অন্য আরও একটা সমস্যা খুব কষ্টের সঙ্গে উপলব্ধি করছে, যাদের দামি মোবাইল নেই, অথবা অনলাইনে ক্লাশ করার জন্য যেসব মোবাইল দরকার হয়। তার বান্ধবী আয়েশা খুবই ভাল ছাত্রী। ক্লাশের ফার্স্ট গার্ল। কিন্তু ওরা খুব গরীব। ওর বাবা ভ্যান চালিয়ে সংসার চালায়। বাসায় স্মার্ট ফোন, ল্যাপটপ ও কম্পিউটার নেই। একটা স্মার্ট ফোন কেনার ওদের সামর্থ্য নেই। করোনাভাইরাসের কারণে কারোর বাসায় গিয়ে সাহায্যও নিতে পারবে না সে। ক্লাশ না করতে পারলে বন্ধুদের কাছ থেকে পিছিয়ে পড়বে ও। মন ভেঙ্গে পড়বে ওর। মাকে আয়েশার কথা বলেছিল মারুয়া। মা দীর্ঘশ্বাস ফেলে বললেন,  'শিক্ষার বৈষম্য দূর করা উচিত।'

     আসলে, গোটা দুনিয়াটাই এখন ভয়ানক অস্থির। মারুয়া অধীর আগ্রহে অপেক্ষা করছে স্কুল জীবনে ফিরে যেতে। স্কুল মাঠে খেলা, বন্ধু বানানো, শিক্ষকদের কাছে বকুনি, দুষ্টুমি, স্কুলের বিভিন্ন ফাংশন, 'ফেস্ট'-এ অংশ নেওয়া, টিফিন ভাগ করে খাওয়ার আনন্দ, বন্ধুর হাত ধরে হাঁটার খুশি, টান টান লড়াইয়ের টিম গেম-এর উত্তেজনা বা বই দেওয়া-নেওয়া সবকিছুকে সে তীব্র ভাবে মিস করছে।

     মাথার ওপর ঝকঝকে নীল আকাশ আর পাখির কলতান সত্ত্বেও স্কুলের ছবিটা মারুয়ার মনে ভেসে বেড়ায়। সে মনে মনে প্রার্থনা করতে থাকে, 'স্কুল তুমি ভালো থাকো। পৃথিবীর অসুখ সেরে গেলেই আমরা আবার তোমার কাছে ফিরে আসবো।'

join us on- telegram




মানুষপাখি,,

খায়রুল আলম রাজু,,

আমাদের বাড়িটা, গ্রামের ঠিক মাঝখানে। একখন্ড সবুজে ঘেরা। এদিকে ফুল গাছ, ওদিকে ফলজ ও ঔষধি গাছ। পুবের পুকুরের পরেই ধানক্ষেত। পথে পথে গাছের সারি, ঘাসগাছ, তালগাছ লতাপাতায় বিছিয়ে পড়া সবুজ আঁচল। পুরো বাড়িটা মাতিয়ে রাখে—পাখিরা। সকাল-বিকাল এগাছে-ওগাছে পাখিদের আনাগোনা। বক আর কাকের বাসায় ভর্তি পশ্চিমের বাঁশঝাড়। কাঁঠালগাছটা শালিক, ঘুঘুর বাসায়। দক্ষিণের বড় আমগাছটায় দোয়েলপাখি। আর উঠোনের বেগুনগাছে—ছোট্টটুনি। বাড়ির বেলকনিতে চড়ুইদের কিচিরমিচির শেষ নেই। বৈশাখে বড় আপু বেড়াতে আসে। পুরো বাড়ি জুড়ে উৎসব।হৈ-হুল্লোড় আর খানাদানার আয়োজন।  পিঠেপুলি, মলা মাছের চচ্চড়ি, মাংসভোনা, তালের পিঠে কত খাবারের ধুম! ওদিকে ভাইয়া বিয়ে করেছে দু'বছর। গতকাল এক অতিথি এলো বাড়িতে। নতুন অতিথি। অতিথিকে আমরা আগে চিনতাম না। এখন চিনি ঠিকই, নাম নেই। আমাদের বাড়িতে অতিথি পাখির মতোই ওর আগমন৷ আমি ওর নাম দিলাম তোতাপাখি।  আপু বলেন দোয়েল। ভাইয়া বলেন টুনটুনি। ভাবি বলল, না, ওর নাম শালিক। আব্বু বলল, ওর নাম ময়নাপাখি। আমার তখন মনটা জুড়ে দুঃখ এলো। আমি বাড়ির ছোট। আমার ইচ্ছে ওর নাম তোতাপাখি রাখবো। ও দেখতে পাখির মতো–সুন্দর। ফুলের মতো দেখতে। কিন্তু ফুল তো কথা বলে না বোবা। এই মেহমান তো কথে বলে। ওর নাম আমি তোতা পাখি রাখবো। ও পাখির মতো কাঁদে, কথা বলে। তোতাপাখিও কথা বলে। ওই যে, বারান্দায় রাখা খাঁচার তোতাপাখি, সারাক্ষণ ও কথা বলে। কত কথা ওর মুখে। কত হাসি ও ঠোঁটে। কত সুন্দর ওর পালক। কত সুন্দর ও দেখতে। হঠাৎ আম্মু বলল, 'শুভ, ও তো পাখি না বাবা, ও তো আমাদের মেহমান। তোমার ভাইয়ার ছেলে।' ও তোমার ভাইপো হয়। তুমি ওর ছোট চাচ্চু। দুষ্টু-মিষ্টি ছোট চাচ্চু। 
ভাবি বলল, 'তাইতো, এখন কি হবে? আমরা ওর কী নাম রাখবো?' 
শুভ, তুমিই ঠিক করো...।
—পেয়ে গেছি, আমি ওর নাম পেয়ে গেছি হুররে...।
—কী নাম, শুভ? সবাই জিজ্ঞেস করল।
— ও পাখির মতো চিঁউচিঁউ করে কাঁদে। ওটাই ওর কথা। মুখের ভাষা। ওর নাম ‘তোতাপাখি’। সবাই হেসে কুটিকুটি। 
শুভ এবার কেঁদে উঠলো। ভাইয়া মাথায়  হাত বুলিয়ে বলল, 'শুভ, ও আমাদের মেহমান। নতুন সদস্য। তুমি ওকে তোতাপাখি বলেই ডেকো। কিন্তু আমরা সবাই ওর নাম রাখলাম—ভুবন। ও আমাদের পৃথিবী, ওকে ঘিরে আমরা গোলাকার বৃত্ত। আম্মু হাসল, আমিও হাসলাম। ভাইয়াও হাসল, আপুও, আব্বু এবং ভাবিও হেসে উঠল। অতিথিও হাসির শব্দে লাফিয়ে উঠলো; জলে ভাসা সরপুঁটির মতো। ওর পা গুলো নাচতে লাগলো, হাতগুলো নাড়াতে লাগলো। চেয়ে রইল আমার দিকে—পাখির মতো। আমি বলে উঠলাম, 'তোতাপাখি, কেমন আছিস?' ও আরও হেসে উঠলো, লাফিয়ে উঠলো। আনন্দে পুরো বাড়িটাই দোলে উঠলো রঙবেরঙে উৎসবে।
আম্মু বলল, এতো পাখি পাখি বললে, ওকে গাছে রেখে আয়! গাছের ডালে থাকবে, আকাশে উড়বে, কিচিরমিচির করবে। আমার ঘরে পাখি-টাখির জায়গা নেই।
টগবগে রাগ হলো শুভর। কেঁদে উঠলো আবারও, ঠিক ওর ভাইপোর মতো। আর হেসে কুটিকুটি সবাই। আম্মু বলল, “বোকা ছেলে, আমি তো মজা করেছি।” যাও পড়তে বসো। গ্রীষ্মের ছুটি শেষ। আগামীকাল স্কুল খোলবে। এবছর তোমার পি এস সি পরীক্ষা। ট্যালেন্টপুল বৃত্তি পেতে হবে। যাও, যাও পড়তে বসো৷ সোনা আমার, পড়তে বসো যাও।
—আচ্ছা আম্মু, আমি তো মানুষ, আমায় সোনা বলো কেনো?
-ভুবনকে তোতাপাখি বললেই যত দোষ আমার!সবাই লুটিয়ে পড়ল হাসিতে।
—ভাইয়া বলল, ঠিক আছে, ঠিক আছে, ভুবন হলো মানুষপাখি। আমরা ওকে পাখি বলেই ডাকবো। তোতাপাখি। কী সুন্দর নাম! বড় হলে এই তোতাপাখিও ডাকবে: চাচ্চু, ফুফু, দাদু, দাদা কত কী!
শুভ আনন্দে বলে উঠলো,
হিপ! হিপ! হুররে...  
তোতাপাখি বলবে কথা 
খেলবে অচীনপুর রে!    
         
join us on- telegram




মরীচিকা,,

মোঃ তোফায়েল হোসেন,,
         
আঁখির সাথে তার প্রথম দেখা এক চৈত্রের উত্তপ্ত দুপুরে। দ্বিতীয় তলায় অবস্থিত ব্যাংকের শাখায় যাওয়ার জন্য যখন সিঁড়ি ভাঙ্গছে ঠিক তখন হঠাৎ হুড়মুড় করে তার উপর এসে পড়ল এক রূপসী ষোড়সী যুবতী। যুবক তো কিংকর্তব্যবিমূঢ় আবার ভয়েও আড়ষ্ট; না জানি মেয়েটি কী বলে বসে। যদিও ঘটনার জন্য সে দায়ী নয়, তবুও ঝগড়ার ব্যাপারে এ সম্প্রদায়কে বরাবরই ভয় করে।
       
যাক, মেয়েটি নিজেকে দ্রুত সামলে নিল। হরিণীর চোখে তার পানে গভীরভাবে চেয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর মন ভোলানো একটা হাসি দিয়ে দ্রুত চলে গেল। যুবক আর কী করবে। ঘটনাকে একটা অঘটন ভেবে চলে এলো সেখান থেকে।
      
পরদিন গোধূলী বেলায় নিঃসঙ্গ মানুষটা একা একা ইট পাথরের শহরে ব্যস্ত ফুটপাত ধরে আনমনে হাঁটছে। রাজমহলের সামনে যেতেই তার জিব্বাটা নড়াচড়া শুরু করল। মিষ্টির প্রতি তার প্রচণ্ড দূর্বলতা। কোনোকিছু না ভেবেই ঢুকে পড়ল রাজমহলে। একটা চেয়ারে বসে ওয়ার্ডার দিল। প্রথম মিষ্টির অর্ধেক খাওয়া হয়নি এমন সময় হঠাৎ আতশীর মতো তার সামনে এসে উপস্থিত হলো গতকালের সেই চঞ্চলা। কোনো কথা না বলে জড়তাহীন ভাবে বসে পড়ল তার সামনের চেয়ারে। অন্তর্ভেদী দৃষ্টি দিয়ে ঘায়েল করতে লাগল তাকে। অতঃপর মেয়েটি কথা বলল- আমাকে কি অতিথি  করবেন না? নিঃসঙ্গ যাযাবর যুবক ষোড়সীকে অতিথি বানালো; আপ্যায়ন করালো তার অতি প্রিয় মিষ্টি দিয়ে। বিল দিতে অনেক চেষ্টা করল মেয়েটি। কিন্তু যুবক তাকে কিছুতেই তা করতে না দিয়ে নিজে বিল পরিশোধ করল। তারপর রাজমহল থেকে বেরিয়েই দু’জন দু’দিকে।
   
পরদিন সাতসকালে মেয়েটি সরাসরি যুবকের মেসে উপস্থিত; হাতে একটা মিষ্টির প্যাকেট। প্যাকেটটি তার হাতে দিয়ে অশ্রুসজল চোখে বলল- ‘আমি কারও কাছে কোনো ঋণী থাকতে চাই না। অনেক ভেবে সিদ্ধান্তে পৌঁছাতে পারলাম না। তাই মিষ্টির বদলে মিষ্টি দিয়ে একটা ঋণ শোধ করলাম। আর অন্য ঋণটা কিভাবে শোধ করব ভেবে পেলাম না। আপনি যদি চান সেই ঋণটা ক্ষমা করে দিতে পারেন। না হয় আমি যেভাবে আপনার বুকের উপর পড়েছিলাম সেভাবে আপনিও আমার বুকের উপর একবার পড়ে যেতে পারেন।’
    
বলে কী মেয়েটি! মাথা কি ঠিক আছে তার? অকূল সাগরে সাঁতার কাটছে যুবক। নিজেও জানে না কতক্ষণ পর তীরের দেখা পেল। কিন্তু যেখানে সে তীর ভেবে খুশিতে মেতে উঠল সেখানে আসলে তীর নয়, মরীচিকা সেই মেয়েটির হাওয়ায় ভেসে চলে যাওয়া একটা কাঠামো মাত্র। সেদিনের পর আঁখি তার কাছে আর কোনোদিন আসেনি। যুবক আনমনে আঁখিকে অনেক খুঁজেছে, তবুও তার দেখা আর পায়নি।
   
পাঁচ বছর পর- ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের এক রেস্তোরায় বসে নিঃসঙ্গ সেই যুবকটা অভুক্তের মতো মিষ্টি গিলছে। এমন সময় তার দৃষ্টি গেল রাস্তায়। দেখে সেদিনের চলে যাওয়া আঁখি একজোড়া বৃদ্ধ বৃদ্ধার সাথে ফুটপাত ধরে হাঁটছে। যুবক ভুলে গেল সবকিছু, থেমে গেল মিষ্টি গাঁথা চামচ। তারপর হঠাৎ খেয়াল হলো- তারা এ দিকেই আসছে। আর করিডোর পেরিয়ে ভিতরে ঢুকতেই সে অবাক হলো। এতো আঁখি নয়, অন্য কেউ! তবে দু’টি মানুষের মধ্যে এত মিল সে আর আগে কখনো দেখেনি। একমাত্র ভিন দেশের বাসিন্দা বলেই আঁখি এবং এই মেয়েটাকে সে আলাদা করতে পেরেছে। এ মেয়েটার মধ্যে এ দেশের প্রভাব বিরাজ করছে। কিন্তু আঁখি ছিল সম্পূর্ণ বাঙ্গালী এক ললনা।

চোখ সরানো কোনোক্রমেই সম্ভব হচ্ছে না। এমন সময় তাকে দেখতে পেল মেয়েটি এবং মুহূর্তে মেয়েটির মধ্যে অনেক পরিবর্তন দেখা দিল। যেন বাতাসে ভেসে এলো যাযাবর যুবকের কাছে। তার এভাবে আসা দেখে যুবক দাঁড়িয়ে গেল এবং পুরোপুরি দাঁড়ানোর আগেই মেয়েটা তাকে এমনভাবে জড়িয়ে ধরল যেন যুবককে তার বুকের পাজরের ভিতর ঢুকিয়ে দিতে চায়। যুবক কিছুতেই বুঝে উঠতে পারল না এই প্রবাসী যুবতীর এই কর্মকান্ডের অর্থ। প্রলাপ বকতে শুরু করল মেয়েটি। মেয়েটি বলছে- ‘কেন? কেন এভাবে আমাকে ছেড়ে চলে গেলে? তুমি কি বুঝ না, তোমাকে ছাড়া আমার বাঁচা অসম্ভব। এত নিষ্ঠুর হলে কিভাবে? ...আর আজ আবার তুমি মিষ্টি খাচ্ছো...।’

মেয়েটি তাকে জড়িয়ে ধরে পাগলের প্রলাপ বকেই চলছে। এমন সময় একটা কোমল হাত নিঃসঙ্গ যুবকটার কাঁধ স্পর্শ করল। ঘাড় ঘুরিয়ে দেখল অশ্রুসজল চোখে দাঁড়িয়ে আছেন সেই বৃদ্ধা। তার কাঁধে একটা মৃদু চাপ দিয়ে ভরসা শিরাতে ঢুকিয়ে দিলেন। বৃদ্ধের চোখও অশ্রুসজল। বৃদ্ধ যুবকের কানে মুখ নিয়ে আস্তে করে বললেন- ‘বাবা, আমি তোমাকে সবকিছু বলবো এবং তোমার কাছে চিরঋণী থাকব, যদি এ মুহূর্তে আমার মেয়েটিকে একটু শান্তনার বাণী শুনাও। আমার মেয়েটা মৃত প্রায়। একটি মৃত্যুমুখে পতিত মেয়েকে একটু সময় বেশি যদি পৃথিবীতে বাঁচিয়ে রাখতে পারো, তবে সেই সময়টুকুর জন্য বিধাতা তোমাকে অনেক অনেক কিছু পাইয়ে দিবেন।’

মেয়েটি এখনো কাঁদছে আর প্রলাপ বকছে সেই নিঃসঙ্গ যুবকের বুকে মাথা রেখে। যুবক কি করবে ভেবে পায় না। এ ঘটনার সারমর্ম কী তাও বুঝে উঠতে পারছে না। তবুও বিবেকের তাড়নায় তাদের সাথে মেয়েটির বাসায় আসতে হলো। বাসায় আসার একটু পর মেয়েটি হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ল। তাদের পারিবারিক ডাক্তার ডাকা হলো। ডাক্তার মেয়েটির অচেতন দেহে ইনজেকশন পুশ করে বললেন- ‘অসুবিধে নেই, একটু ঘুম হলেই সব ঠিক হয়ে যাবে।’’ ডাক্তারের প্রস্থানের পরপরই বৃদ্ধ যুবকের সাথে কথা বলতে লাগলেন। যুবকের পরিচয় জেনে নিয়ে তারপর এক করুণ কাহিনী শুনালেন, যার সারসংক্ষেপ হলো-

’আমার মেয়ে লিন্ডা ভালোবাসতো একটি ছেলেকে; যার চেহারা ছিল একদম তোমার মতো। লিন্ডাকেও প্রচন্ড ভালোবাসতো ছেলেটি। যার ফলস্বরূপ, দু’পরিবার তাদের বিয়ের কথাবার্তা পাকা করলাম এবং নির্ধারিত দিনে তাদের বিয়েও হয়ে গেল। লিন্ডা এবং তার স্বামী দু’জনেরই প্রচন্ড মিষ্টি প্রীতি ছিল। এই মিষ্টির কারণেই নাকি দু’জনের প্রথম দেখাতেই কথা এবং ভালোবাসা হয়। তাই তাদের এই বাসর স্মরণীয় করে রাখতে লিন্ডার স্বামী গোপনে এক প্যাকেট মিষ্টি এনে রাখে ঘরে। বাসর ঘরে ঢুকে প্রথমেই সে সেই মিষ্টির প্যাকেট বাহির করে এবং লিন্ডাকে বলে তাকে খাইয়ে দিতে। লিন্ডা তাকে একটা মিষ্টি খাইয়ে দিয়ে আবদার করে তাকেও যেন স্বামী মিষ্টি খাইয়ে দেয়। আবদারের সাড়া দিতে স্বামী পুরুষটি একটা মিষ্টি হাতে নেয় কিন্তু লিন্ডার মুখে তুলে দেওয়ার আগেই সে ঢলে পড়ে। দ্রুত হাসপাতালে নেওয়া হয়। কিন্তু সে আর ফিরে আসেনি লিন্ডার কাছে; ফিরে গেছে সৃষ্টিকর্তার কাছে। ডাক্তার জানিয়েছে বিষাক্ত কিছুর কারণে এই মৃত্যু। স্বামীর মৃত্যুর সাথে সাথে লিন্ডাও তার মানসিক ভারসাম্য হারায়। সে এখনো বিশ্বাস করে তার স্বামী বেঁচে আছে। আজ তোমাকে দেখে আমিও প্রথমে চমকে গিয়েছিলাম। কিন্তু একটু খেয়াল করতেই লিন্ডার স্বামীর সাথে তোমার তফাৎ খুঁজে পাই। কিন্তু আমার মেয়েটির চোখে তা ধরা দেয়নি এবং দেবেও না। এখন তোমার কাছে অনুরোধ করবো- বাবা, আমার মেয়েটি এমনিতেই বেশি দিন বাঁচবে না। যদি সম্ভব হয় তাকে একটু সময় দাও। ডাক্তাররা ঘোষণা করে দিয়েছেন তার ব্রেন ক্যানসার হয়ে গেছে। তোমাকে পাওয়ার পর তার অনেক পরিবর্তন দেখছি। যদিও বাস্তব সত্য সে আর বেশি দিন বাঁচবে না, তবুও যতদিন বাঁচে তার মুখে হাসি দেখতে চাই। তুমিই একমাত্র সেই হাসির উৎস। যদি সম্ভব হয় এই ঋণীটা করে যাও আমাদের।‘’

যুবক পারেনি তাদেরকে ফেরাতে; বিশেষ করে সেই মেয়েটির কথা ভেবে। যুবককে সময় দিতে হলো। তাকে পেয়ে মেয়েটি যে চঞ্চলতায় নিজেকে ভাসাতে লাগলো তা দেখে নিঃসঙ্গ যুবক মৃত্যুটাকে পরোপুরি উপলব্ধী করতে পারল। মেয়েটির স্বামী হিসেবে অভিনয় করতে গিয়ে সে এমন এক পরিস্থিতিতে পড়ল, কূল কিনারা হারাতে লাগল। লিন্ডা তার স্বামীর কাছে স্বামীর পৌরুষত্ব চায়। কী করবে যুবক? না, সে পারবে না এ প্রতারণা করতে। অনেক চেষ্টায় লিন্ডাকে যখন থামানো যাচ্ছে না। তখন এক রাতে বিধাতা নিজেই তাকে থামিয়ে দিলেন। লিন্ডা চলে গেল না ফেরার দেশে। যাযাবর যুবকের সে রাতে আঁখিকে খুব বেশি মনে পড়ল। যুবক কাঁদল বুক ভাসিয়ে। কিন্তু সে নিজেও বুঝতে পারল না, এ কান্না কার জন্য- আঁখি না লিন্ডার?

এক বছর পর যুবক আবার নিজ মাতৃভূমিতে প্রত্যাবর্তন করল। কিন্তু এ এক বছর সে না পারল লিন্ডাকে ভুলতে, না পারল আঁখিকে ভুলতে। আঁখি তো তার কাছ থেকে চলে গেছে অনেক আগেই। কিন্তু লিন্ডা নামের এক হতভাগী আবার আঁখিকে পুনরায় তার মনে কেনই বা বসিয়ে দিল, তার কোনো উত্তর খুঁজে পেল না সে। বিষণ্ন একটা কষ্ট প্রতি মুহূর্তে তাকে তাড়াল অভূক্ত বাঘিনীর মতো।

দেশে ফেরার পনের দিন পর এক পূর্নিমা রাতে যুবক নিশাচরদের সাথী করে বেরিয়ে পড়লো পাড়ার রাস্তায়। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে রাত দ্বী-প্রহরের সময় সে একটা নষ্ট লাইট পোষ্টের নিচে বসে পড়ল। আর সেই মুহূর্তে একটা বিষ্ময় উপহার দিল উত্তাল ধরনীর এই পূর্ণিমা রাত। সে দেখল- বেওয়ারিশ কুকুর আর পঙ্গু ভিক্ষুকের সাথে রাত জাগা এক দেহ প্রসারিনী যুবতী একজন খদ্দর নিয়ে জ্যোৎস্নার আলো থেকে ডুব দিচ্ছে অন্ধকারে; টাকার বিনিময়ে আদিম খেলা খেলতে। যুবতীর ধূসর হাতে ছয় বছর পূর্বের আঁখির দেয়া সেই মিষ্টির প্যাকেটের অনুরূপ একটা প্যাকেট। যুবক অবাক হলো- একবার ভাবল এই দেহ প্রসারিনী আঁখি। পরক্ষণে তার মনে হলো আঁখি নয় এতো লিন্ডা।
join us on- telegram




 


পাহাড়ের আবডালে গুপ্তধন,,

জুবায়ের দুখু,,


পাহাড় আর পাহাড়ে ঘেরা কমলপুর গ্রাম। সেই গ্রামে বাস করতো এক বৃদ্ধ চাষি। বয়সের ভারে নুয়ে পড়ার কারণে তাকে কেউ কাজে ডাকে না, তাই তার বেশির ভাগ সময় এখন আর কাজকর্ম থাকে না ঘরে বসে বসে ছেলেদের রোজগার করা অন্ন খায়। এতে বৃদ্ধের কটু কথা দুবেলা শুনতে হয়, দু ছেলে অরুণ ও বরুণের বউয়ের মুখের। সারাদিন ঘরে বসে বসে শুধু ছেলেদের অন্ন ধ্বংস করছে এমন সব কথা বলে ছেলের বউয়েরা। তবু বৃদ্ধ বোবার মতো মুখ বুজে থাকে তবে এভাবে আর কতোদিন? যতদিন যাচ্ছে ছেলের বউদের কাছে যেনো সে বিষ আর আপদ হয়ে উঠছে। বৃদ্ধ তাই একদিন বিলাপ করে তার এক ব্যাংক কর্মকর্তা বন্ধুকে বিষয়টি খুলে বলে তার নিত্যদিনের ঘটনাবলী। বিষয়টি শুনে বৃদ্ধর বন্ধু তাকে একটি পরামর্শ দিলেন এবং তার পরামর্শ অনুযায়ী কাজ করতে বললেন।


দুই.

বন্ধুর পরামর্শ অনুযায়ী বৃদ্ধ কাজ শুরু করলেন। একটি ব্যাগে কয়েকটি কাগজপত্র নিয়ে পাহাড়ের আবডালে শহরটাতে যাত্রা শুরু করলেন সকাল সকাল। ছেলের বউদের বললেন শহরে ব্যাংকে তার কিছু কাজ আছে ফিরতে রাত হবে তার জন্য যেনো তার দু ছেলে অরুণ ও বরুণ কোনো চিন্তা না করে। শ্বশুরের এমন কথা শুনে দু'বউয়ের মুখ কিছুক্ষণের জন্য  রহস্যময় হয়ে উঠলো। বৃদ্ধ বন্ধুর পরামর্শ অনুযায়ী তার ব্যাংকে গেলো এবং তার সঙ্গে সারাদিন গল্পগুজব করে দিন কাটাতো, আর সন্ধ্যায় বাড়ি ফিরে আসতো। এভাবে এখন প্রায় রোজ সপ্তাহে একদিন করে বৃদ্ধ পাহাড়ের আবডালে ব্যাংকটাতে ব্যাগ ভর্তি কাগজপত্র নিয়ে যাওয়া আশা করতে শুরু করলো এবং নিজে নিজে একটি বুদ্ধি করে রাতের বেলা ঘরে বসে কাগজপত্র নিয়ে মিছামিছি হিসাবনিকাশ করতো যাতে তার ছেলের বউয়েরা ভাবে তার শশুরের পাহাড়ের আবডালের ব্যাংকটাতে অনেক টাকাকড়ি জমা আছে।


তিন .

এভাবে দিন যেতে যেতে বৃদ্ধর দিনগুলো এখন সুখের হয়ে উঠেছে। তার ছেলের বউয়েরা ভাবতে শুরু করেছে, শশুরের পাহাড়ের আবডালে ওই ব্যাংকটাতে অনেক টাকা পয়সা জমা আছে। তিনার মৃত্যুর পর সব টাকা পয়সা তাদের হয়ে যাবে। তাই স্বামীদের বলে বাজার থেকে ভালো ভালো মাছ যেমন ইলিশ, রুই, কাতলা আবার কোনো কোনো দিন মাংস পোলাও কোরমা রান্না করে শশুরকে খাওয়ায়। এক একদিন একেক ছেলের বউ। এতে বৃদ্ধর মনে মনে হাসি পায়। সামান্য স্বার্থের জন্য তার ছেলের বউয়েরা তাকে যেভাবে আপ্যায়ন করছে! কয়েকমাস আগেও ছেলের বউদের চোখে এই বৃদ্ধ কালসাপ ছিল, সকালে বিকালে যা ইচ্ছে তাই বলতো। কিন্তু এখন উল্টো, শুধু সামান্য স্বার্থের জন্য। তবুও যদি একদিন তার ছেলের বউয়েরা এই মিথ্যা ঘটনা জেনে যায় বৃদ্ধের দুখের সীমা থাকবে না- একথা তিনি কখনো একা বসে ভাবেন।


চার.

বিষয়টি আরও পরিষ্কার এবং গভীর করতে বৃদ্ধ এখন রোজ সাপ্তাহে তার দু'ছেলেকে সঙ্গে করে ব্যাংকে যান। কিন্তু তাদের হাতে কাগজপত্রওলা ব্যাগটি দেয় না যদি তারা ব্যাগ খুলে কাগজপত্র দেখে ফেলে! ছেলেদের ব্যাংকের নিচে রেখে সারাদিন বন্ধুর সঙ্গে গল্প করে বৃদ্ধ নিচে আসে। ছেলেদের সঙ্গে করে বাড়ি ফিরে আসেন। এভাবে দিন যায় বছর যায় বৃদ্ধ প্রায় শয্যাগত হয়ে ওঠে মৃত্যু দূত যাওয়া আশা করে বাড়ির আশপাশে যেকোনো সময় মৃত্যু হয়ে যেতে পারে এই ভেবে তার দু ছেলের বউয়েরা ছেলেদের বলে- যাও তোমার বাবার কাগজপত্র বুঝে নাও। বউদের কথা মতো ছেলেরা বাবার সঙ্গে তার ব্যাংকের কাগজপত্রের বিষয় নিয়ে আলোচনা করে। বৃদ্ধ বিছানায় শুয়ে মৃত্যুময়ী যন্ত্রণা নিয়ে ছেলেদের বলল- তোমরা চিন্তা করো না, আমি মরে যাওয়ার পর তোমাদের দু ভাইকে তোমাদের অর্থ ভাগ করে দিয়ে যাব। পাহাড়ের আবডালের ওই ব্যাংক। বাবার সঙ্গে আলোচনা করা কথাগুলো অরুণ ও বরুণ তার বউদের বলে। বউদের যেনো আর তর সয় না। বৃদ্ধ আজ মরলেই কালকেই ব্যাংকের সম্পদ তারা ভাগ বাটোয়ারা করে নিবে।


পাঁচ.

শয্যাসঙ্গী বৃদ্ধ একদিন ভোরে মারা গেলো। দু'ছেলে মিলে বাবার শেষ কাজ সম্পূর্ণ করলো। বউয়েরা লোক দেখানো কান্নায় মিছামিছি গড়াগড়ি করতে লাগলো উঠোনময়। বাবার মৃত্যুর তিনদিন পর বউদের কথা মতো অরুণ ও বরুণ পাহাড়ের আবডালের ওই ব্যাংকে যায় এবং তাদের বাবার বন্ধুকে বিষয়টি খুলে বলল। বিষয়টি শুনে বৃদ্ধের বন্ধু খুব আফসোস করতে করতে বৃদ্ধর দুই ছেলেকে বলল, তোমাদের বাবা দিনরাত খেটে তোমাদের বড় করেছে, হাঁটতে শিখিয়েছে, কথা বলতে শিখিয়েছে অথচ তার মৃত্যুর তিনদিন পরই তার সম্পদের খবর নিতে এসেছো! কিন্তু দেখো তোমাদের বাবার যখন এই সম্পদ ছিল না তোমরা তার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছো। আর তাই তিনি বিলাপ করে আমাকে সব ঘটনা খুলে বলে সে জন্য আমিই তাকে এই মিথ্যা বুদ্ধি দিই। আসলে তোমাদের বাবার এই ব্যাংকে কোনো টাকা পয়সা জমা নেই। তিনি আমার বুদ্ধিতে কাগজপত্র নিয়ে ঘুরেছে তোমাদের আপন করে পাওয়ার জন্য। বাবার বন্ধুর এসব কথা শুনে বৃদ্ধর ছেলেরা সব ভুল বুঝতে পারে এবং তারা পাপ মোচনের জন্য নিজের ব্যয়বহুল অর্থ খবচ করে বাবার স্বর্গ কামনা করে; গরীবদের মাঝে খাবার বিলিয়ে দেয়।

join us on- telegram





আব্দুল্লাহ ও 
আয়েশার নামাজ,,

আশিকুর রাহমান ইমাদ,,

আব্দুল্লাহ ও আয়েশা দুই ভাইবোন। এক সাথে একই স্কুলে যায়। ফিরেও এক সাথে। আব্দুল্লাহ পড়ে সপ্তম শ্রেণিতে আর আয়েশা ষষ্ঠতে। একজনের প্রতি আরেকজনের দরদ অগুনতি। খাবার কিংবা খেলনা নিয়ে এখনোবধি দুজনের ঝগড়া হয়নি। মা সেলিনা বেগম অবাক হন ওদের পারস্পরিক ভালোবাসা দেখে। মনে মনে স্রষ্টার দরবারে শত কোটি শুকরিয়া জানান। আব্দুল্লাহর বাবা আব্দুল হামিদ মধ্যপ্রাচ্যে থাকেন। ফলে দু’ভাইবোনের আবদার মার কাছেই। সারাদিনের ঘটে যাওয়া বিচিত্র ঘটনাগুলো দুজনে মায়ের সাথে ভাগ করে। আব্দুল্লাহ বাইরে কোথাও কিছু খেলে যথাসম্ভব চেষ্টা করে বোনের জন্য নিয়ে আসার। ভীষণ ভালো বোন তার। ক্লাসে ফার্স্ট, বিভিন্ন প্রতিযোগিতায় ফার্স্ট। পিছিয়ে কেবল নামাযের ব্যাপারে। নামায পড়তে সে অনাগ্রহী। সেলিনা বেগম অনেকবার চেষ্টা করেছেন তাকে নামায পড়াতে। কিন্তু সফল হননি। ধমক দিলে অভিমানী মেয়েটা কান্না করে। দিনভর কাঁদতে কাঁদতে শেষে না খেয়েই ঘুমিয়ে যায়। তাই তিনি বেশি কঠোর হতে পারেন না। দায়িত্বের ঘাটতি তবু তাঁকে নিরাশ করেনা। খোদার কাছে তিনি মনের আকুতি জানান। এই বিষয়টা নিয়ে ত্বাহার উপর খুব মন ভার হয় আব্দুল্লাহর। নানান গল্পের ছলে নানা ভাবে বুঝিয়ে সুঝিয়েও কাজ হয়নি। তায়েফের নামাযের প্রথম অনুশীলন হয় তার দাদার হাত ধরে। বয়স যখন তার চার, তখন থেকেই আযান হওয়া মাত্র আব্দুল্লাহকে নিয়ে মসজিদের পথে ছুটতেন তিনি। বেশির ভাগ সময়ই বাড়ির পুকুরে ওযু করে যেতেন। তায়েফ তাঁর দেখাদেখি হাত মুখ ভেজাতো, মাথা মাসেহ করতো। তারপর বাবার পাঠানো ছোট জায়নামাজ দাদুর জায়নামাজের পাশে বিছিয়ে নামায পড়া শুরু করতো। দাদু রুকু করলে রুকু করতো, সিজদাহ করলে সিজদাহ করতো। মসজিদের ইমাম এতটুকু বাচ্চার নামায দেখে আনন্দিত হতেন। কোলে নিয়ে আদর করতেন। বাহবা দিতেন দাদু ও নাতিকে। বাড়িতে কোনো কোনো সময় হালকা বিশ্রাম নেওয়ার কালে আযান হলেই আব্দুল্লাহ ভোঁদৌড় দিত দাদার ঘরে। খাটের কোণা থেকে দুজনের জায়নামাজ কাঁধে নিয়ে দাদাকে ডাকতো, 'দাদাভাই! আযান গো। নামাযো যাইত্তাম।' দাদা নাতির ডাকে চোখ খুলে প্রশান্তির হাসি হাসতেন। জড়িয়ে ধরে আদর করতে করতে মসজিদে রওনা হতেন।
নয় বছর বয়সে ভেঙে যায় সেই জুটি। এক কুয়াশাভেজা শীতের রাতে তার দাদা ইহলোক ত্যাগ করেন। জীবনের প্রথম হোঁচট খায় আবদুল্লাহ। মসজিদে যাওয়ার সময় ভীষণ কাঁদতো দাদার কোমল হাতটির ছোঁয়া না পেয়ে। কিন্তু নামায ছাড়েনি। বরং নামাযের সময় এলেই মনে পড়তো দাদার কথাগুলো- দাদুভাই! নামায অইলো বেস্তর (বেহেশত) চাবি। মরার পরে যে নামাযোর ফাক্কা হিসাব মিলাইয়া দিলাইতো ফারবো, আল্লাহ তা’লায় তার আতো বেস্তর চাবি দিলাইবা। নামাযো উবাইলে অউ মনো খরবায় আল্লায় (আল্লাহ) তোমারে দেখরা, তোমার হখল কথা হুনরা। তোমার লগে মাতরা। আব্দুল্লাহ তখন সব কথার মানে না বুঝলেও এখন বোঝে। বোঝে নামাযের মাধ্যমে খোদার কাছে চাওয়া পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার কথা, স্মরণশক্তি বৃদ্ধির কথা, বাবা মায়ের নেক হায়াত দান ও সুস্বাস্থ্যের কথা কীভাবে বাস্তবায়ন করেন। ভুলে না সে প্রতি মোনাজাতে দাদার জন্য জান্নাতুল ফিরদাউস চাইতে। আয়েশা নামাযের নেয়ামত থেকে বঞ্চিত হচ্ছে ভাবলেই কষ্ট পায় সে।
এখন সন্ধ্যা সাতটা। আব্দুল্লাহদের প্রাত্যহিক রুটিনে হাল্কা নাস্তার সময়। রান্নাঘরের একপাশে রাখা খাবার টেবিলে মায়ের হাতের তৈরি পানি পিঠা খেতে খেতে আয়েশা বারবার আব্দুল্লাহর দিকে তাকাচ্ছে। তায়েফ আজ খুব নীরব।
সে জিজ্ঞেস করে, 'কী হয়েছে ভাইয়া? এতো চুপচাপ?' আব্দুল্লাহ জবাব দেয়, 'কিছু হয়নি।' আয়েশা আবার বলে, 'স্বুল থেকে ফেরার সময়ও দেখলাম নীরব এখনও তাই। কী হয়েছে বলো?' আব্দুল্লাহ এবারও বলে, 'কিছু হয়নি।' সেলিনা বেগম আরও দুটো পিঠা তায়েফের বাটিতে দিতে দিতে বললেন, 'তুমি না মিথ্য কথা বলো না বাপ? কী হয়েছে বলো।' আব্দুল্লাহ এবার একেবারে চুপ। সেলিনা বেগম হাত থেকে টেবিলে পিঠার হাড়ি রেখে আব্দুল্লাহর মাথায় কাঁধে হাত বুলিয়ে আবার জিজ্ঞেস করলেন, 'স্কুলে কোনো সমস্যা হয়েছে?' তায়েফ এবার কান্নাভেজা গলায় জবাব দিলো, 'হ্যাঁ মা। স্যার বকেছেন।' একথা শুনে সেলিনা বেগম ও আয়েশা দুজনেই অবাক। আয়েশা ভাবছে ভাইয়া তো বকা খাওয়ার মতো কিছু করে না। কী এমন করল যে বকা খেয়ে কান্না করছে। সেলিনা বেগম শুকনো মুখে জিজ্ঞেস করলেন, 'কেন বাপ? স্যার বকলেন কেন?' বাম হাত দিয়ে চোখের জল মুছতে মুছতে আবদুল্লাহ বলে, 'ধর্ম শিক্ষা ক্লাসে আজ স্যার বলছিলেন কে কে আজ ফজরের নামায পড়েছো হাত তুলো। আমরা যারা নামায পড়েছি তারা হাত তুললাম। এরপর স্যার একজন একজন করে সবার পরিবারের অন্যান্যদের নামাযের ব্যাপারে জানতে চান। আয়েশার ব্যাপারটা জানতে চাইলে লজ্জায় আমি মাথা তুলতে পারিনি। বিশ্বাস করো মা, স্যার যখন বলছিলেন তোমার মা তোমার বোনকে নামায পড়তে বলেন না, তুমি বলো না, তখন লজ্জা আর দুঃখে শরীর কাঁপছিল আমার। সবার সামনে আজ ছোট হয়েছি মা আমি।' তায়েফের কথা শুনে আয়েশা  মাথা নিচু করে রইল। লজ্জায় তারও মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। তার জন্যই কিনা আজ তার প্রিয় ভাইটি অপমানিত হয়ে কাঁদছে। ছোট হয়েছে তার সব থেকে প্রিয় স্যারের কাছে। সেলিনা বেগম ছেলের চোখ মুছে দিয়ে বললেন, 'কেঁদো না বাবা। দেখো তোমার বোন নামায ধরবেই। তোমার এ লজ্জা ঘুচবেই ইনশাআল্লাহ। তারপর টেবিলের উপর রাখা থালা বাটি নিয়ে ছুটলেন রান্নাঘরে। ততোক্ষণে আয়েশাও তার রুমে চলে গেছে।
প্রতিদিনের মতো আজও আয়েশা ফজরের নামায শেষে ‘আল্লাহ আমার রব’ হামদটি গেয়ে গেয়ে ঘরে ফিরছিল। মায়ের ঘরে পর্দার ফাঁক দিয়ে আলো দেখে থমকে দাঁড়ালো। সেলিনা বেগম ফজরের নামায শেষে নামাযের কক্ষেই নিয়মিত কোরআন তেলাওয়াত করেন। আজও করছেন। পাঁচকক্ষ বিশিষ্ট ঘরের উত্তর পাশে সিটিং রুম। তারপরেই আব্দুল্লাহর বেডরুম। দক্ষিণ পাশে নামাযের ঘর। দুহাত পরিমাণ প্যাসেজের পরেই রান্নাঘর। রান্নাঘরের পাশের রুমে মেয়েকে নিয়ে থাকেন সেলিনা বেগম। ঘরের দক্ষিণ পাশ দিয়ে ফেরার পথে মায়ের তেলাওয়াত শুনে আসছে আন্দুল্লাহ। তাই আলো দেখে আস্তে আস্তে পা ফেললো সেদিকে। দরজার পর্দা সরিয়ে রীতিমতো হতবাক হয়ে গেলো। জায়নামাজে দাঁড়িয়ে আছে আয়েশা। আব্দুল্লাহ দু’হাত দিয়ে চোখ কচলে ভালো করে তাকালো। না, ভুল দেখছে না সে। এ যে আয়েশা। মনে মনে খোদার দরবারে শুকরিয়া জানিয়ে রুমে ঢুকলো সে। আয়েশা নামায শেষ করে মুচকি হেসে বললো, 'কী রে ভাইয়া? তুই এখানে?' আয়েশা আরেকটু এগিয়ে ত্বাহার দুহাত জাপটে ধরে বলে, 'আমার রুমে যাচ্ছিলাম। হঠাৎ একটা সুঘ্রাণ এসে ছুঁয়ে দিলো আমায়। কোত্থেকে সেই ঘ্রাণ বেরুচ্ছে সেটা খুঁজতে খুঁজতে এখানে আসলাম। এবার বুঝতে পারছি এটা কীসের ঘ্রাণ।' ত্বাহা জিজ্ঞেস করে, 'কীসের ঘ্রাণ?' তায়েফ জবাব দেয়, 'নামাযের ঘ্রাণ!' তারপর নাক উঁচু করে ঘ্রাণ শুঁকার ভান করে। ত্বাহার হাত ধরে টেনে নিয়ে চলে মায়ের কাছে। আবেগাপ্লোত কণ্ঠে ডাক দেয় সেলিনা বেগমকে। 'মা! ও মা! তুমি কী পাচ্ছো সেই ঘ্রাণ? আয়েশার নামাযের ঘ্রাণ? দেখো না পুরো ঘরে সেই ঘ্রাণ কীভাবে ছড়াচ্ছে।' সেলিনা বেগম তখন তাকের উপর কোরআন শরীফ রেখে তার কক্ষে ফিরছিলেন। দুজনকে দুহাতে কাছে টেনে বললেন, 'হ্যাঁ বাবা। নামাযের সুঘ্রাণ এমনই। বিমোহিত করে অন্তর। আমি বলছিলাম না আমার মেয়ে নামায ধরবেই।' আব্দুল্লাহ আয়েশার দিকে চেয়ে অস্থির কণ্ঠ বলে, 'ও আয়েশা  বল না প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাযই তুই আদায় করবি?' আয়েশা লাজুক কণ্ঠে জবাব দেয়, 'ইনশাআল্লাহ করবো ভাইয়া।:মা বলেছেন কাল তুই যেভাবে সবার সামনে লজ্জা পেয়েছিস ঠিকমতো নামায আদায় না করলে হাশরের মাঠে এর চেয়ে হাজারগুণ লজ্জা ও শাস্তি পেতে হবে। আমি সেই লজ্জা ভয় কোনোটাই চাইনা ভাইয়া, তোকেও আর লজ্জা পেয়ে কাঁদতে হবে না। কালকের ঘটনার জন্য আমি সরি ভাইয়া।' 
'কীসের সরি? কালকেরটা কাল গেছে।' আরও কী যেন বলতে চাইছিলো ঠিক সে মুহূর্তে সেলিনা বেগমের ফোন বেজে উঠতেই সেদিকে দৌঁড় দেয় আব্দুল্লাহ। উচ্চস্বরে বলে বাবাকে খবরটা দিতে হবে মা। আয়েশাও ছোটে তার পেছনে। দাঁড়িয়ে আছেন কেবল সেলিনা বেগম। অশ্রুতে টলটল করছে তার চোখ। এ অশ্রু দুঃখের নয়। অনেক চাওয়ার পর রবের কাছ থেকে পরম প্রাপ্তির কৃতজ্ঞতা স্বীকারের নিদর্শন।
join us on- telegram




বৃষ্টিপুকুর ব্যাঙছানা ও গ্যাঙর গ্যাঙ,,

      - জুয়েল আশরাফ,,

আষাঢ় মাস। ঘন বরষা। সোনাব্যাঙদের মজলিস বসেছে পুকুরঘাটে। সাথে আছে কুনোব্যাঙ ও তাদের ছানাপোনা। ভারি বর্ষণ হচ্ছে। বর্ষাকাল, রিমঝিম বৃষ্টি আর এদের গ্যাঙর গ্যাঙ ডাক। ছানাপোনাদের খুব আনন্দ। তারা পুকুরে লম্ফঝম্প করছে, পানিতে ভাসছে, সাঁতার কাটছে। সোনাব্যাঙের ছানাপোনারা এলো তাদের মায়ের কাছে। বলল, 'মা গল্প বলো। গল্প শুনব।'
মা-ব্যাঙের গ্যাঙর গ্যাঙ ডেকে গলার স্বচ্ছ চামড়ার থলি ফুলে ওঠেছিল। সে জিজ্ঞেস করে, 'আজ তোমরা কী গল্প শুনবে আমার ছানাপোনারা?'
ছানাপোনাদের একজন বলে উঠল, 'বিদেশি ব্যাঙদের কেচ্ছা-কাহিনি শুনব আজ।'
মা-ব্যাঙ বলল, 'ঠিক আছে, আজ তোমাদের শোনাব অন্য ব্যাঙদের কাহিনি।'
'মা, বিদেশে যেসব ব্যাঙ থাকে ওরা কি আমাদের মতো ডাকে?'
মা-ব্যাঙ হাসল। বলল, 'সেই সমস্ত ব্যাঙেদের কথা তাহলে শোনো- মধ্য ও দক্ষিণ আমেরিকাতে রেইন ফরেস্ট বলে একটা জায়গা আছে, সেখানে এক ধরনের ব্যাঙ রয়েছে, মানুষ তাদের নাম দিয়েছে রেড-আইডট্রি ফ্রগ। কি সুন্দর নাম, তাই না?'
'আচ্ছা মা, মানুষ আমাদের ব্যাঙ বলে তাহলে বিদেশি ব্যাঙদের অন্য নাম রাখল কেন?'
মা-ব্যাঙ আবার হাসল। বলল, 'ওরা তো বিদেশি মানুষ, বিদেশি ব্যাঙ, বিদেশি ভাষা। তাই ভিন্ন ভিন্ন নাম।'
ছানাপোনাদের একজন কৌতূহলী হয়ে জানতে চাইল, 'ওরা দেখতে কেমন? আমাদের মতো?'
'দেখতে একেবারে গোবেচারা। ছোট্টোখাট্টো চেহারা। ছেলে ব্যাঙ মাত্র আড়াই ইঞ্চি লম্বা। মেয়ে ব্যাঙ একটু বেশি লম্বা। এই ব্যাঙ গেছো। মানে গাছে গাছে থাকে। এদের দেখতে খুব সুন্দর। চোখের মণি লাল, বড়ো বড়ো চোখ এদের। শরীরে নানা ধরনের রঙের বাহার যেমন- হলুদ, লাল, সবুজ, কমলা প্রভৃতির মিশ্রণ। দক্ষিণ আমেরিকার বড়ো বড়ো গাছ হলো এদের আশ্রয়স্থল।'
'ব্যাঙেদের আরও গল্প বলো।'
'বলছি, এখন শোনো আর্জেন্টিনায় ব্যাঙেদের কথা। এরা বাস করে পাইন গাছে। এরাও গেছো ব্যাঙ। চকচকে ঝকঝকে চেহারা। এই ব্যাঙ ঠিক আমাদের সোনাব্যাঙ এর মতন দেখতে। চোখের দুই পাশটা একটু উঁচু যা আমাদের সোনাব্যাঙের নেই। এদের দাঁত আছে, যা বেশ ধারালো। সেই দেশের মানুষেরা এদের বলে থাকে যমদূত।'
'তারপর?'
'এখন শোনো রানিডা ট্র ফ্রগস এর গল্প, এই ব্যাঙ অস্ট্র্রেলিয়া বাদে সারা পৃথিবীতে দেখা যায়। এরা বিভিন্ন রঙের হয়। এরা দারুণ লংজাম্প দিতে পারে। শরীরের তুলনায় এদের চোখ বেশ বড়ো হয়। এদের গায়ের রং এরা ইচ্ছা অনুযায়ী পাল্টাতে পারে। নিয়মিত খোলস ছাড়ে। অবাক কান্ড, এরা আবার সেই খোলস খেয়েও নেয়!'
ছানাপোনাদের মুখ হা হয়ে গেল শুনে। মা-ব্যাঙ বলতে থাকে, 'দক্ষিণ আফ্রিকার মরুভূমি অঞ্চলে বাস করে এক ধরনের ব্যাঙ। অবিকল ফুটবলের মতন চেহারা। সারাবছর মাটির নিচে বসবাস করে এরা। শুধু বৃষ্টির সময় এরা মাটির উপরে উঠে আসে। কি আশ্চর্য ধরনের ব্যাঙ এই "ব্ল্যাসপ"। এরাই হলো সেই ব্যাঙ যারা ডাইনোসরের যুগে ডাইনোসরের বাচ্চাদেরকে টপাটপ করে গিলে খেতো। এরা হলো "ডাইনোসর গেলা" ব্যাঙ। প্রায় সাত কোটি বছর আগে এই ব্যাঙেরা ঘুরে বেড়াতো।'
ছানাপোনাদের চক্ষু চড়কগাছ। মা-ব্যাঙ বলল, 'সবচেয়ে বিষাক্ত ব্যাঙ হল কোকাই। এই ব্যাঙের শরীরে যে পরিমাণ বিষ থাকে তাতে পনেরোশো থেকে দুই হাজার মানুষের মৃত্যু হতে পারে। এরা ডেনড্রোবেট গোত্রের ব্যাঙ। এদের বিষ থাকে চামড়ার ভিতর। এরা বাস করে পশ্চিম কলম্বিয়া আর দক্ষিণ আমেরিকাতে।'
ছানাপোনারা হতবাক। বিশ্বের এত এত ব্যাঙের খবর তারা কোনদিন জানতো না। তাদের মা পড়াশুনা করে জেনেছে। ঠিকমত পড়ালেখা করলে তারাও জানতে পারবে অনেক কিছু।
মা-ব্যাঙ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, 'আমরা ব্যাঙেরা এদেশের মানুষের কোনো ক্ষতি করি না, বরং তাদের খেত-খামারের ক্ষতিকর পোকামাকড় খেয়ে উপকার করি। বর্ষাকালে আমরা সমবেত হয়ে গলা ফুলিয়ে ডেকে এক মায়াবী পরিবেশ সৃষ্টি করি। শোনাই আমাদের ব্যাঙ-সঙ্গীত। বিনিময়ে এদেশের মানুষ টাকার বিনিময়ে আমাদের বিক্রি করে দেয় বিদেশে। মানুষগুলো খুব স্বার্থপর।'
ছানাপোনারা সমস্বরে বলে উঠল, 'ঠিক কথা ঠিক কথা মানুষ স্বার্থপর।'
অন্যান্য ব্যাঙেরা চলে এসেছে। তারাও বলে উঠে, 'একদম হক কথা বলছো।'
'আসো আমরা কিছুক্ষণ আমাদের সঙ্গীত চর্চা করি।' সমস্ত ব্যাঙ পুকুরে দিল ঝাপ। আর শুরু হলো সঙ্গীত, 'গ্যাঙর গ্যাঙ গ্যাঙর গ্যাঙ গ্যাঙর গ্যাঙ...।'
join us on- telegram




আগন্তুক,,

মোঃ তোফায়েল হোসেন,,

বিয়ের পর জাহিদ আর রিনার বিবাহিত জীবন অনেকটা শেষ বর্ষার মত বেশ ভালোই কাটছিল। এই মেঘ, এই পশলা বৃষ্টি আবার পরক্ষণেই রোদ্দুর। 
কিন্তু কিছুদিন পর হঠাৎ করেই রিনার প্রতি জাহিদের কেমন যেন গা ছাড়া ভাব হতে লাগল। ভালবাসা আছে- তবে আগের মতো আবেগ নেই। জাহিদ অফিস থেকে আগে ঘন্টায় ঘন্টায় ফোন করতো কিন্তু এখন কোনোদিন একটা আবার কোনোদিন একবারও নয়। সারাক্ষণ কী রকম একটা চাপা টেনশনে যেন তার মাঝে বিরাজ করে। অল্পতেই রেগে যায়। জাহিদের এই cwieZ©b রিনাকে ভাবনায় ফেলে দেয়। 
তারপর ভাবনাটা হঠাৎ আতঙ্কে রূপ নেয়। সে ভাবে- তবে কি জাহিদ সব জেনে গেছে? আসলে হয়েছিলও তাই। 
সেই বিকেলেই অফিস শেষে অচেনা আগন্তুক শেষবারের জন্য এসেছিল জাহিদের কাছে- রিনার নষ্ট জীবনের বেশ কিছু প্রমাণসহ। অদ্ভুত মানুষটা জাহিদকে অনেকটা সম্মোহিত করে পরবর্তী করনীয় সম্পর্কে কিছু একটা আবাস দিয়ে হারিয়ে গিয়েছিল জনারণ্যে।
একরোখা জাহিদ তার বিশ্বাসকে ঠকানো হয়েছে ভেবে বিচলতি হল। আগন্তুকের পরামর্শটাই সর্বোত্তম ভেবে সিদ্ধান্ত নিল- প্রতিশোধ নেবে সে। ফোন দিল রিনাকে- আমি সন্ধ্যার পরপরই আসছি; রেডি থাক, তোমাকে নিয়ে অপরূপ একটা জায়গায় যাব আজ। পূর্ণিমার জ্যোৎস্না দেখব দু’জনে wbR©‡b। কথাগুলো শুনে রিনা মুচকি হেসেছিল একটু।
ব্যস্ত শহরের ব্যস্ততার মাঝে সন্ধ্যার আঁধারে নিজের গাড়িতে করে জাহিদ রিনাকে নিয়ে চললো দক্ষিণে। শহর ছাড়িয়ে পাহাড়ি একটা রাস্তা ধরে চার মাইলের মতো এগিয়ে গিয়ে বামে মোড় নিয়ে আরও মাইল খানেক যাওয়ার পর একটা টিলার পাদদেশে গাড়ি থামাল জাহিদ।
চলতি পথেই জাহিদ রিনাকে জানিয়েছিল এই টিলাটা সম্পর্কে। টিলাটার চূড়ায় একটা মাজার আছে। প্রতি সন্ধ্যায় কেউ বা কারা একটা বিশাল প্রদীপ জ্বালিয়ে যায়। ভোর হওয়ার সাথে সাথে আবার সেটা নিভিয়ে দিতেও ভুল করেনা। জাহিদ আরও জানায় বেশ আগে একবার সে তার কয়েকজন বন্ধুকে নিয়ে এখানে এসেছিল এবং চূড়ায় বসে রাতের অপরূপ দৃশ্য দেখেছিল মন ভরে। আজ সে রিনাকেও দেখাতে চায় প্রকৃতির এই সৌন্দয্য। রিনা কোন দ্বিমত না করে জাহিদের প্রতি তার অঢেল বিশ্বাস আর ভালোবাসা বুঝিয়ে দিল। তবে জাহিদ না দেখলেও পূব আকাশে জ্বল জ্বল করা পূর্ণ চাঁদ কিন্তু ঠিকই দেখেছিল- রিনার ঠোঁটের কোণে রহস্যময় হাসি!
সেই আগন্তুকের কথা মতো জাহিদ পরিকল্পনা করেছিল- রিনাকে চূড়া থেকে ধাক্কা দিয়ে ফেলে দেবে চারশত ফুট নিচের পাথরের মেঝেতে। তারপর নিজস্ব একটা সিদ্ধান্তও ছিল তার- রিনার সাথে সেও যাত্রা করবে মৃত্যুর পথে। সব হিসাব-নিকাশের সমাপ্তি হবে আজ। কিন্তু যখন চূড়ান্ত পর্যায়ে সে পৌঁছল তখনই ভুলটা ধরা দিল তার কাছে। এমন একটা বাস্তব সত্য অনুভব করলো যার প্রতিক্রিয়া শুরু হওয়ার আগেই নিজেকে আবিষ্কার করলো পাখির মতো শূণ্যে ভাসমান অবস্থায়! কে তাকে ধাক্কা দিয়েছিলো সে স্পষ্ট জানে! অদ্ভুত সমীকরণ বুঝে আসার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করতে বাধ্য হয় জাহিদ। পরদিন তার লাশ উদ্ধার করে পুলিশ। পত্রিকায় প্রকাশিত হয় আর একটা আত্মহত্যার খবর।
মাসখানেক পর রিনা এ শহর ত্যাগ করেছিল। তার দু’দিন পর প্রায় পাঁচশত মাইল দূরে এক শঙ্খচিল আকাশে ওড়ে ওড়ে দেখেছিল মরু হাইওয়ের পাশে এক শিরিশের ছায়ায় রিনার কোলে মাথা রেখে ঘুমের ভান করছে সেই অচেনা আগন্তুক। আর রিনার ঠোঁট ক্ষণকাল পরপর ছুঁয়ে দিচ্ছে আগন্তুকের ললাট।
join us on- telegram




ঠিকানা,,

মোঃ তোফায়েল হোসেন,,

যদিও আমার আমি ছাড়া আর কেউ নেই- এমন পিছুটানহীন নিঃসঙ্গ একাকী মানুষ আমি তবুও মেঘকন্যা মেঘালয়ের মওলুম-চেররা সিমেন্টস লিমিটেড এ গিয়েছিলাম জীবিকার সন্ধানে। যোগ্যতার দৌঁড়ে পিছিয়ে পড়ায় বিশাল শূণ্যতার অভ্যর্থনায় অসহনীয় নিরাশা নিয়েই গন্তব্যহীন চলছিলাম। চলতি পথেই নিঃসঙ্গতার অদ্ভুত এক আবেশ পেয়ে বসল মনে। 
অলঙ্ঘনীয় তৃষ্ণা জাগানো খাসি পর্বতমালা আমাকে চিনে নিয়ে ইশারায় ডাক দিয়ে বসলো। অরণ্যের বিস্ময়াভিভূত আকস্মিকতার আগ্রাসী উৎফুল্লতাময় ডাকে সাড়া দিইনি এমন কোনো নজির নেই আমার এই ঠিকানাহীন জীবনে। তাই এবারও সুচারু চিত্তের সোনালি শিহরণে চেরাপুঞ্জি-মাওসিম্রাম রিজার্ভ ফরেস্টের আহবানে সাড়া দিলাম স্বচ্ছন্দে।
অবুঝ থাকতেই প্রিয়জনকে হারিয়ে ঠিকানাহীন হয়েছিলাম। পথের ছেলে হয়ে পথেই চলছিল জীবন। প্রতিদিনই শতবার শুনতাম- আমার কোনো ঠিকানা নেই; নেই কোনো পরিচয়। কিন্তু যখন নিজের বুঝটা প্রকট হলো তখনই মনে আঘাত লাগলো। ভাবনাসংকুল আকাঙ্ক্ষা আর স্বত্বলিপির সন্ধানে চাঞ্চল্যময় এক জটিলতার শিকার হয়ে গেলাম। সুদূরপ্রসারি একটা ভাবনা খেলে গেলো মনে। ঠিকানার খোঁজে সংগ্রামে লিপ্ত হয়ে গেলাম বিস্তীর্ণ মাঠে, শিল-কড়ইয়ের ছায়ায়, রেইনর্ট্রির ঘন বিস্তারে, সীমান্ত শহরে, অচেনা নগরের অজানা বন্দরে, কুঠিল অন্তরে, ধূ ধূ মরুর প্রান্তরে। পৃথিবীর অদ্ভুত খটকাময়তায় বারবার ব্যর্থ হয়েছি বটে কিন্তু সংগোপনে লালন করা স্বপ্নটাকে বাস্তবতার আঁচলে গিঁট বাঁধার চেষ্টা ছেড়ে দেইনি অদ্যাবধি পর্যন্ত। জীবনের বিবর্ণ রং আমাকে রংধনু দেখাতে পারেনি কোনোদিন কিন্তু আমি রংধনু দেখেছি আকাশের সামিয়ানায়। বিচিত্র আলো ছায়ার নকশা দেখেছি তন্বী শরীরের স্নায়ু-উপস্নায়ুতে। নীল শাড়ির ভাঁজে এসেন্সের গন্ধ আমাকে পাগলও করেছে। মাধকতাময় মেয়েলী ঘ্রাণে তীব্র ক্ষুধা আর আকাঙ্ক্ষাও জেগেছে হাজারবার। নিজের অনুভূতি প্রকাশ করতাম প্রথম প্রথম। কিন্তু প্রকাশের সাথে সাথেই ঠিকানাহীন অপবাদে আশার পৃথিবীতে অমাবস্যা নেমে যেতো। গাঢ় অন্ধকারে ঢাকা পড়তো খয়েরি খেত। সুর হারাতো বসন্তের গান। তাই এখন আর তা প্রকাশ করি না, তবে তীব্র জ্বালাতনে ছটফট করি মনোজগতের দৃশ্যপটে। আর ঘুরে বেড়াই প্রকৃতিময়তার সুশীতল পরশের সন্ধানে।
বিশ্বের চতুর্থ উচ্চতম জলপ্রপাত মোসমাই এর পাশেই প্রথম দেখেছিলাম ঝর্ণাকে- যদিও তখন তার নামটা আমার অজানাই ছিল। জলপ্রপাতের অপূর্বতা তার সৌন্দয্যের কাছে হার মেনে গেছে দেখে অপলক নয়নে তাকে দেখেছিলাম বেশ কয়েক মহূর্ত। মোসমাই দেখতে এসে আমি যার দেখা পেলাম তার বর্ণনা আমার দ্বারা দেওয়া সম্ভব হবে না হাজার চেষ্টায়ও। শুধু এটুকুই বলতে পারি- তার অর্ধনিমীলিত চোখ, মোনালিসাময় মুখের নৈর্ব্যত্তিক দৃষ্টি, স্নায়ু চমকানো নিরাসক্ত গলা- আমার চলমান পৃথিবীর প্রতি নিস্পৃহাময় অচেনা ঘুম ভাঙ্গিয়ে দিয়েছিল। তবে তার ছায়ায় দাঁড়িয়ে থাকা প্রবীন ভদ্রলোক বেহায়ার মতো বারবার ছুঁয়ে দিচ্ছেন তন্বী মেয়েটার শরীর- এটা দেখে কেমন যেন বেমানান লাগলো। দু’জনের পরিচয় জানার আগ্রহ বেড়ে গেলেও সীমা অতিক্রম করার আগেই নিজেকে থামিয়ে দিতে সক্ষম হলাম।
পরের বার তার দেখা পেলাম চেরাবাজার থেকে তিন কিলোমিটার দূরে কালিকাই ফলস এর পাশে। মোসমাইকে হার মানানো এই কালিকাইকেও হার মানিয়ে দিল মেয়েটা। তবে এখানেও তার ছায়ায় থলথলে শরীরের লোকটা সেই একই ভাবে বিচরণ করছেন দেখে আমার অগ্নিবৎ শরীরে বাসবাসরত গুপ্তচর মন কল্পনায় অ্যাটমিক বোম নিক্ষেপ করতে লাগলো।
মেয়েটা আমাকে এতটাই আকর্ষিত করলো- অবলিলায় ভুলে যেতে পারলাম সেই প্রবীন লোকটাকে। মনে হলো এখানে এই কালিকাই-এ সে আর আমিময়তায় শতশত অর্কিড, অসংখ্য প্রজাপতি ছাড়া আর কেউ নেই। তবে ক্ষণকাল পরেই তার বিষাদময় দৃষ্টি আমার দৃষ্টিতে ধরা পড়লো। হঠাৎ করে দেখলাম- সে চঞ্চল চোখে চেয়ে আছে আমার দিকে। সাথে কোর্ট টাই পরা সেই লোকটাও কটমট করে দৃষ্টির আগুনে পুড়াতে চাচ্ছেন ঠিকানাহীনতার ছাপ মারা এই আমাকে। নিজেকে ফিরে পেতে একটুও বেগ পেতে হলো না আমার। এলোমেলো ভাবনা শুধুই নিজের জন্য জমা করে সাথে নিয়ে হাঁটা দিলাম সব ভুলে নিজের পথে।
কেইনরেম ফলস-এ আর মেয়েটার দেখা পেলাম না। দূর থেকে দেখা পাহাড়ের মাথায় দূর্গ সাদৃশ্য বিরাট প্রাসাদের সারিতেও মনে মনে খোঁজলাম তাকে। কিন্তু সে হারিয়ে গেছে কালিকাই থেকেই পৃথিবীর পথে খাসি পর্বতের আড়ালে- আমার জীবনের বিজ্ঞাপনে।
পোলো রিসোর্টে রাত্রি যাপন করে পরদিন যখন রওয়ানা দিলাম শিলং-এর পথে তখনও মেয়েটার রেশ রয়ে গেছে আমার সমস্ত অস্তিত্ব জুড়ে। যাত্রা পথের শুরুতেই খেয়াল হলো- তার পাগল করা রেশটা শুধু রয়েই যায়নি বরং ক্ষণে ক্ষণে বেড়ে চলছে। অদ্ভুত একটা অজানা শিহরণ কেন জানি বারবার কাঁপিয়ে দিচ্ছে আমার সমস্ত আমিত্বকে।
স্বপ্নকে হার মানিয়ে আবারও তার সাথে দেখা হয়ে গেল সোহরা-লাইটকিনসওয়ে আরডি-তে। এবার ঘটনাক্রমে পরিচয়ও হয়ে গেল। তাদের নিশান গাড়িটা নষ্ট হয়ে গেছে দেখে স্বেচ্ছায় এগিয়ে গেলাম। নিজ উদ্যোগে বনেট উঠিয়ে সারিয়ে দিলাম সমস্যাটা। ভদ্রলোককে যতটা অসামাজিক মনে করেছিলাম আসলে তিনি তার সম্পূর্ণ বিপরীত- একদম সহজ সরল একজন মানুষ। অঞ্জন দত্ত নামে নিজের পরিচয় দেওয়ার সাথে সাথে মেয়েটাকেও নিজের স্ত্রী বলে পরিচয় করিয়ে দিলেন। চমকে উঠার সাথে থমকে যাওয়া অবস্থায় ঠিক তখনই তার নামটা জেনে গেলাম। ছুঁয়ে দিতে গিয়ে কামড়ে ধরলো সুখের বৃহস্পতি; সাথে রূপালী আগুন জ্বলে উঠলো প্রেমের বিস্তৃত ভূখণ্ডে।
ঝর্ণার অবস্থানের কথা ভেবেই বাউণ্ডুলে মন নিজ বৈশিষ্ট্যে ফিরে এলো দ্রুত। তার সৌন্দয্য আর রিনঝিন কন্ঠের মাধকতা শুধু ভালো লাগায় সীমাবদ্ধ করে দিলাম- দিতে বাধ্য হলাম। পরস্পরের পরবর্তী গন্তব্য এক জেনে ভদ্রলোক আমার সাহায্যের প্রতিদান হিসেবে উনার গাড়িতে লিফট দিতে চাইলেন। ঝর্ণার দৃপ্ত ভঙ্গিমা, শরীরের স্ফুলিঙ্গ আর অজ্ঞান করা সুগন্ধ লিফটের প্রস্তাবটা গ্রহণ করতে আমাকে বাধ্য করে দিল।
শিলং পৌঁছা অবদি ভদ্রলোক ড্রাইভিং এর ফাঁকে ফাঁকে আমার পরিচয়সহ যাবতীয় বিষয়াদি জানতে চাইলেন। আমি দ্বিধাহীনভাবে পাঠ করে গেলাম আমার একাকী নিঃসঙ্গ জীবনের বাউণ্ডুলেময় অধ্যায়গুলো। প্রথমে তিনি সমবেদনা জানালেন। তারপর খোশগল্প জুড়ে দিলেন। কিন্তু আমার মন তার গল্পে আটকালো না; সে বিচরণ করতে লাগলো ঝর্ণাময় ভাবনায়! এটার কারণটা আমি তখন কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। তবে ঝর্ণার অঙ্গভঙ্গির হস্তক্ষেপ আর শরীরের নেশাধরা ঘ্রাণের পোস্টমর্টেম করতেই ব্যস্ত হয়ে পড়লাম। আমার নিঃশ্বাস আর তার শরীর বারবারই বিশ্বাসঘাতকা করতে লাগলো দু’জনের সাথেই। তার অনাসৃষ্টিময় ইশারায়- আচ্ছন্নতার প্রশস্ত বিস্তার ঘটাল আমার অন্তরের অন্তরস্থলে। 
ভদ্রলোক যখন জানলেন আমার মেঘালয় আসাটা শুধুই ঘুরে বেড়ানো জন্য নয় বরং জীবিকার সন্ধানেও বটে তখন তিনি একটা প্রস্তাব রাখলেন। বিষয়টা আমার জন্য অকল্পনিয় হয়ে গেল। জীবন নামের উপাখ্যানটা নিভৃত প্রকোষ্ঠে বুনোবৃষ্টির গান শুনাতে লেগে গেল তৎক্ষণাত। 
ভদ্রলোক দক্ষিণ-পশ্চিম গারো পাহাড়ময় জিকজাক-এ একটা কনভিনিয়েন্স স্টোরের মালিক। স্ত্রী’কে নিয়ে স্টোর সংলগ্ন বিল্ডিং-এ থাকেন। মূলত বিল্ডিং-এর একটা কক্ষই কনভিনিয়েন্স স্টোর। গত বছর পর্যন্ত তিনি কুমারই ছিলেন। এর কারণও অবশ্য পরে জেনেছিলাম- ব্যর্থ প্রেম। কিন্তু শেষ বয়সে এসে কেন জানি হঠাৎ করেই সেই গল্প থেকে বেরিয়ে আসার প্রবল ইচ্ছা জাগলো। উমলিং আর লাসকেইং এর মাঝামাঝি পশ্চিম জয়ন্তিয়া পবর্তের পাশেই এক গরিব পরিবারে বেড়ে ওঠা এতিম ঝর্ণাকে পেয়ে গেলেন অনেকটা স্বপ্নের মতোই। নিঃসন্তান পরিবারটা ঝর্ণাকে খুব ছোট থাকতে খুঁড়িয়ে পেয়ে সাদরেই গ্রহণ করেছি। কিন্তু এরই তিন বছর পর দু’বছরে তাদের সংসারে নিজের দুটি সন্তান আসলো। 
সংগত কারণেই ঝর্ণা অবঞ্চিত হয়ে গেল। শুরু হয়ে গেল তার প্রতি বিশ্বাসের বৃত্ত ধূলিধূসরিত করা উচ্ছ্বসিত মস্করা। তবুও সে সেখানেই পড়ে রইল, বেড়ে উঠল হেলেনের ট্রয়কে হার মানানো এক রূপসী হয়ে। অঞ্জন বাবু চলার পথেই মেয়েটাকে দেখে আকৃষ্ট হয়ে পড়েন। খোঁজ খবর নিয়ে যখন তিনি পালক বাবা-মা’র কাছে গেলেন বিয়ের প্রস্তাব নিয়ে তখন তারা র্নিদ্বিধায় রাজি হয়ে গেল। দু’দিনের মধ্যেই বিয়ে সম্পন্ন করে তিনি ঝর্ণাকে নিয়ে ফিরে এলেন। এতিম ঝর্ণার নিজের স্বপ্ন আর আশার অকাল মৃত্যু হয়ে গেল বাবার বয়সী স্বামীর পেয়ে। যন্ত্রের মতো এগিয়ে যাওয়া ছাড়া আর কিছুই করার থাকলো না তার। তবে স্বামীর সংসারে এসে দারিদ্রতার বেড়াজাল থেকে সে মুক্ত হয়ে গেল। কিন্তু অদৃশ্য একটা অপূর্ণতা দিন দিন অপ্রতিরোধ্য হতে লাগলো। রাতময় যে বিপর্যস্ত ভগ্নাংশের ক্রুব্ধ অস্থিরতায় ছটফট করতো সে- তাতে ভূমিকম্প বা ঝংকার তোলার সক্ষমতা ছিলনা বিষণ্ণতার প্রলুব্ধে ডুবে থেকে নিজেকে নিঃশেষ করে দেওয়া অঞ্জন বাবুর।
ভদ্রলোক নিজের ব্যবসা নিজেই দেখাশুনা করতেন- এখনো করেন। কিন্তু একা আর তা সামাল দেওয়া সম্ভব হয়ে উঠছে না বিধায় আমাকে উনার স্টোরে কাজ করার প্রস্তাব দিলেন। লোভনীয় একটা বেতনের আশ্বাসও পেলাম উনার কাছ থেকে। ছাপমারা ঠিকানাহীন মানুষ আমি- শুধু এই কারণে নয় বরং অন্য কি একটা তাড়নায় যেন রাজি হয়ে গেলাম। বিসাদৃশ্য বিভোরতায় তৎক্ষণাত প্রজ্বলিত হলো নিষিদ্ধ এক প্রেরণা। গাঢ় সংকল্পে নিমজ্জিত হলো জীবনের বিচ্ছুরিত অনুরাগ।
শিলং শহরে ভদ্রলোকের কিছু জরুরী কাজ শেষ করে পরদিনই আমরা জিকজাক এর পথে রওয়ানা দিলাম। পর্বতশৃঙ্গের দুর্ভেদ্য রহস্যময় বুনো লাবণ্যে আর সবুজ ফড়িং-এর ডানায় ঝর্ণাকে কল্পনায় ঘুম পাড়িয়ে স্বপ্নকে নির্বাক করে দিলাম। স্বপ্নশীল চলা, স্বপ্নময় স্পন্দন আর সঙ্গোপনে লালন করা এক বিপরীতমুখী বীভৎস চিন্তা মস্তিষ্কের কোষে ধারণ করে কোন অঘটন ছাড়াই অবশেষে অচেনা গন্তব্যে পৌঁছিলাম। 
প্রথম সপ্তাহ শুধু দেখে দেখেই চলে গেল। পরের সপ্তাহেই শুরু হয়ে গেল নিজের পরিপূর্ণ ডিউটি। এখন আর স্টোর বন্ধ রেখে কোথাও যেতে হয়না ভদ্রলোকের। আমার অনুপস্থিতিতে অঞ্জন বাবু আর উনার অনুপস্থিতিতে আমি। ভদ্রলোক আমাকে খুব আপন করে নিলেন। যদিও উনাকে দাদা ডাকতাম তবুও উনি মনে হয় উনার সন্তান ভেবেই ভালোবাসতেন। কর্মচারীর সাথে যে আচরণ করা হয় তা কখনো প্রকাশিত হয়নি উনার মাঝে। 
ঝর্ণা ভূগোলময় টেবিলক্লথে তার ঝরে পড়া অশ্রুর নকশা দেখালো আমায়। ধুলোয় মোড়া সন্ধ্যায় করলো নীরব আমন্ত্রণ। অপূর্ণতার হাহাকার দেখালো নিশুতিরাতে। জ্যোৎস্নায় দেখালো ঘুম ভাঙ্গা স্বপ্নের মাধুর্য্য। ক্লান্ত দুপুরে দেখালো নীল বিছানায়- শূণ্যতার বিদগ্ধতা। টালমাটাল বিকেলের নিঃসঙ্গতায় বাজালো নেশাধরা ঘুঙুর। 
আসক্তিময় উদ্বিগ্নতায় ঘটল দীর্ঘ পরাগায়ণ। অদৃশ্য এক সম্মোহনী শক্তি আমাকে ঝর্ণার সৌন্দয্যের মোহমায়া থেকে কিছুতেই বের হতে দিল না। অথচ এ জটিলতা থেকে, এ দোটানার নিন্দিত নির্বাসন থেকে আমার বের হয়ে আসা উচিত তা আমি খুব ভালোভাবেই তখন বুঝেছিলাম।
কিন্তু আমি ক্ষণে ক্ষণে ডুবেই যেতে লাগলাম আরও গভীরে। একদিন হিরণ্ময় মুহূর্তে উষ্ণতার শুভ্রতায় যখন ঝর্ণা আর আমি মিলেমিশে একাকার হচ্ছিলাম তখন ধরা পড়ে গেলাম অঞ্জন বাবুর কাছে। তবে আমাকে ভাবনার সাগরে ভাসিয়ে দিয়ে তিনি যেন কিছুই দেখেননি, কিছুই বুঝেননি এমন ভাব নিয়ে স্বাভাবিকই রয়ে গেলেন। 
যেদিন ঝর্ণার অন্তঃসত্ত্বার সুসংবাদ এলো সেদিন অঞ্জন বাবুকে বেশ উৎফুল্ল দেখা গেল। অথচ তিনি জানতেন সন্তানটা তার নয়। তিনি যে সন্তান দানে অক্ষম ছিলেন তা আমিও জানতাম। উনার রিপোর্টটা আমিই বহন করে এনে উনাকে দিয়েছিলাম। তিনি আমাকে প্রতিজ্ঞাবদ্ধ করেছিলেন- বিষয়টা যেন আমরা দু’জন ছাড়া এখানকার আর কেউ না জানে।
আমি আমার কথা রেখেছিলাম। কাউকে বলিনি- এমনকি ঝর্ণাকেও নয়। কিন্তু এখন যে সুখবর প্রকাশিত হয়েছে তার মর্মার্থ আমরা তিনজনই জানি। 
দুপুরে পর পরই অঞ্জন বাবু ঝর্ণার সামনেই আমাকে জানালেন- সদ্য প্রাপ্ত সুখবর উপলক্ষ্যে তিনি ঝর্ণাকে নিয়ে চেরাপুঞ্জিতে বেড়াতে যাচ্ছেন। ফিরতে প্রায় এক সপ্তাহ লেগে যাবে- আমি যেন সবকিছু ভালোভাবে দেখে রাখি।
আমাকে জানানোর দু’ঘন্টার মধ্যেই তারা বেরিয়ে পড়লেন। সর্বগ্রাসী অদ্ভুত একটা অনুভব সঞ্চারিত হলো আমার সমস্ত অস্তিত্বে। উৎকন্ঠার ছায়া সরে গিয়ে শুরু হলো অবিশ্রান্ত ক্রিমিনাল বৃষ্টি। দ্রুতালয়ে গড়িয়ে চলতে লাগলো সময়। 

দু’দিন পর খবর এলো মোসমাই গুহায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে অঞ্জন দত্তের গাড়িটা গভীর খাদে পড়ে গেছে। ঘটনাস্থলেই মারা গেছেন তিনি আর তার স্ত্রী। খবরটা শুনে পরিচিতজনরা অবাক হলেও আমি ঠিক এরকম খবরের অপেক্ষায় বসে ছিলাম সেই মুহূর্ত থেকেই- যেই মুহূর্তে তারা এখান থেকে বের হয়েছিলেন।
এবার হুইলের কাজে হাত দেব ভাবছিলাম। এমন সময় এক উকিল ভদ্রলোক এলেন আমার সাথে স্বাক্ষাত করতে। আমাকে আশ্চর্য করে দিয়ে তিনি জানালেন- অঞ্জন দত্ত তার এখানকার যাবতীয় সম্পত্তি আমাকে দান করে দিয়ে গেছেন!
আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে কোন বাঁধা নেই। দাবী করার মতো ভদ্রলোকের কোন আপনজনও নেই। আর উনার সম্পত্তি বলতে শুধু এখানকার কনভিনিয়েন্স স্টোর আর স্টোর সংলগ্ন বাড়িটাই। 
পৃথিবীর কেউ জানে না ঠিকানার খোঁজে প্রতিজ্ঞাবদ্ধ এই আমি ঘুরে বেড়িয়েছি শতশত মাইল। কিন্তু হয়নি আমার একটা ঠিকানা। সেই অবুঝ মনে লাগা দাগটা অবশেষে একটা প্রহসনের প্রসস্থ বিস্তার ঘটালো। মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াল রমনীর শরীরের ভাঁজে। যদিও আমার নামে করে যাওয়া অঞ্জন দত্তের হুইলটা রহস্যময়ই ছিল তবুও নিজের বুদ্ধি আর দক্ষতায় দু’টি জীবনের বিনিময়ে অবশেষে আমার একটা ঠিকানা হয়ে গেল। আর তার সাথে প্রেমময় একটা মানুষকে হারানোর বেদনাসহ হৃদয়ের আঙিনায় উঁকি দিতে লাগলো একটা ঝর্ণাময় অনুভব। 
***
join us on- telegram





সততার পুরস্কার,,

  ইমরান খান রাজ,,

প্রতিদিনের মতো আজও স্কুলে যাওয়ার উদ্দেশ্যে মায়ের কাছে থেকে বিদায় নিয়ে রওনা হয় রাজু। সে পাশের এলাকার একটি সরকারি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করে। খুব বেশি ভালো ছাত্র না হওয়া সত্ত্বেও সে একদিনও স্কুল বন্ধ দেয় না।

রাস্তা দিয়ে হেঁটে হেঁটে স্কুলে যাওয়ার সময় হঠাৎ তার চোখে পড়লো কালো রঙের একটি ব্যাগ। প্রথমে ব্যাগটা দেখে সেটাতে মনোযোগ না দিয়েই হাঁটতে থাকে সে। কিছুদূর যাওয়ার পর রাজুর মনে কৌতূহল শুরু হয়। নানান প্রশ্ন মনের মাঝে ঘুরপাক খেতে থাকে। কৌতূহলী হয়ে সে ব্যাগটির দিকে ফিরে আসে এবং ব্যাগ হাতে নিয়ে খোলার পর দেখে ভিতরে টাকার পাঁচটা চকচকে বান্ডিল। এটা দেখার পর অনেকটা বিস্মিত এবং হতবাক হয়ে ওঠে সে! এতো টাকা জীবনে কখনো দেখেনি!

অত্যন্ত চিন্তিত মনে টাকার ব্যাগটা তার স্কুলের ব্যাগের ভিতর ভরে নিয়ে স্কুলে চলে যায় সে। স্কুলের সহপাঠী এবং তার শিক্ষকদের কাছে বিষয়টি খুলে বলার চেষ্টা করেও ঘাবড়ে গিয়ে তা আর বলা হয় না। ক্লাস শেষে ক্লান্ত শরীর নিয়ে সোজা বাসায় চলে যায় রাজু এবং বাসায় গিয়ে নাস্তা করেই ঘুমিয়ে পড়ে।

ঘুমের ভেতর হঠাৎ স্বপ্নে দেখে তার স্কুলের ব্যাগের ভেতর থেকে কে জেনো অনেকগুলো টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে! আচমকাই ঘুম ভাঙে তার। ঘুম থেকে উঠেই সোজা পড়ার টেবিল থেকে স্কুলের ব্যাগ নিয়ে তার বাবা মায়ের কাছে চলে যায় এবং ব্যাগ থেকে টাকার বান্ডিলগুলো বের করে সেগুলো তাদের সামনে রাখে। রাজু’র বাবা-মা ব্যাগের ভিতর এতো টাকা দেখে চমকে উঠে। টাকার বিষয়ে রাজুকে জিজ্ঞেস করলে সে সমস্ত ঘটনা খুলে বলে।

রাজু’র পরিবার ছিল খুবই দরিদ্র। পাঁচ লাখ টাকা দেখার পর তারা ভাবে টাকাগুলো তাদের কাছেই রেখে দিবে এবং এই টাকা দিয়ে তারা বড়লোক হয়ে যাবে। কিন্তু এই সিদ্ধান্তে রাজু অসম্মতি জানায় এবং টাকাগুলো প্রকৃত মালিকের কাছে ফেরত দিতে চায়। প্রথমে বাবা-মা রাজুকে অনেক বোঝানোর চেষ্টা করে অবশেষে ব্যর্থ হয়ে টাকাগুলো ফেরত দেওয়ার সিদ্ধান্ত জানায়।

পরেরদিন সকালে রাজুর স্কুলের শিক্ষক এবং পুলিশ বাহিনীর মাধ্যমে কুড়িয়ে পাওয়া টাকাগুলো প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়। টাকাগুলো ফেরত পেয়ে খুশিতে আত্মহারা হয়ে যায় টাকার মালিক! এসময় রাজুর সততার কথা জানতে পেরে সে রাজুকে জড়িয়ে ধরে দোয়া করে এবং সততার পুরস্কার হিসেবে রাজুকে খুশি হয়ে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেয়। সেই পুরস্কারের টাকা দিয়ে ব্যবসা করার মাধ্যমে রাজুর পরিবারের আর্থিক অভাব দূর হয় এবং তারা আনন্দে দিন কাটাতে থাকে।
join us on- telegram



Newer Posts
Older Posts

Subscribe Us

About


Hello, There!

Vix no volumus ocurreret maiestatis, quaeque alienum eum te, semper principes deseru



LET’S BE FRIENDS

Trending

How to Plan your Trip the Right Way
@INSTAGRAM

Don’t Miss

Nullam eta curss tellus sapien. Nam nec eltum elit. Pellent esque habitant morbi tristique sene ctus et netus emalesuaac turpis egestas...

Contact Form

Name

Email *

Message *

YouTube channel

youtube image
Created By SoraTemplates | Distributed by GooyaabiTemplates